উদ্দীপকে বর্ণিত বিষয়টি সম্পর্কে এরিস্টটলের ধারণা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যুক্তিবিদ্যার বিষয়টি বর্ণিত হয়েছে। যুক্তিবিদ্যা সম্পর্কে নিচে এরিস্টটলের ধারণা ব্যাখ্যা করা হলো-প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটল প্রায় আড়াই হাজার বছর আগে সর্বপ্রথম যৌক্তিক চিন্তাধারার ওপর আলোকপাত শুরু করেন। আমরা জানি, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। আর অনুমানের দুটি দিক আছে। আকারগত দিক ও বিষয়গত দিক। এরিস্টটলই সর্বপ্রথম অনুমানের আকারগত দিকের আলোচনার মাধ্যমে যুক্তিবিদ্যা নামক একটি নতুন শাস্ত্রের সূচনা ঘটান এবং যুক্তিবিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখেন। যুক্তিবিদ্যার অনুমানের ক্ষেত্রে তার শ্রেষ্ঠ অবদান হচ্ছে সহানুমান সম্পর্কে ধারণা প্রবর্তন। সহানুমান প্রক্রিয়া প্রবর্তন করতে গিয়ে তিনি এর সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় যেমন পদ, সংযোজক, যুক্তিবাক্য, যুক্তিবাক্যের বিরোধিতা, বিধেয়ক, সংজ্ঞা, অভেদ নিয়ম, বিরোধ নিয়ম ইত্যাদিবিষয়ে ধারণা দেন। যুক্তিবিদ্যা বিষয়ে এরিস্টটল যে ধারণা দিয়েছেন সেটা প্রাচীন যুগ ও মধ্য যুগব্যাপী বিদ্যমান ছিল। সেজন্যই যুক্তিবিদ্যায় এরিস্টটলের অবদান অসামান্য ও অনস্বীকার্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টি সম্পর্কে এরিস্টটলের ধারণা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর