দৃশ্যকল্প-২ এর আলোকে যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ সৌম্য বিজ্ঞানের কৃষি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনাকরেন এবং গ্রামে গিয়ে সেই শিক্ষা বাস্তবজীবনে প্রয়োগ করে একটি সমন্বিত কৃষি খামার গড়ে তোলেন। এ থেকে বুঝা যাচ্ছে, এই দৃশ্যকল্পে যুক্তিবিদ্যার স্বরূপ নির্দেশক তিনটি গুণের উল্লেখ রয়েছে। সেগুলো হলো- বিজ্ঞান, তাত্ত্বিক বিজ্ঞান ও ব্যবহারিক বিজ্ঞান যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা প্রত্যেক বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যারও সুনির্দিষ্ট আলোচ্য বিষয় আছে এবং এই আলোচর বিষয়কে ব্যাখ্যা করার জন্য নিজস্ব পদ্ধতি আছে। যুক্তিবিদ্যা একটি তাত্ত্বিক বিজ্ঞান। কেননা তাত্ত্বিক বিজ্ঞানের অনুরূপ যুক্তিবিদ্যাও নিয়মকানুন প্রণয়ন করে। যেমন- অভেদ নিয়ম, বিরোধ নিয়ম অবধারণ গঠনের নিয়ম, যুক্তির নিয়ম প্রভৃতি। যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান। কারণ ব্যবহারিক বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচিত বিষয়সমূহ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে থাকি যেমন- অনুমান, যুক্তি, শ্রেণিবিন্যাস, বৈধতা প্রভৃতি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর আলোকে যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর