দৃশ্যকল্প-২ এ যুক্তিবিদ্যার কোন স্বরূপটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লেখ রয়েছে, যুক্তিবিদ্যা যুক্তিবিন্যাসের নিয়মাবলি প্রয়োগের মাধ্যমে যুক্তির সত্যতা অর্জন করতে সাহায্য করে। মূলত এই দৃশ্যকল্পটি যুক্তিবিদ্যার 'ব্যবহারিক' দিককে সুনির্দিষ্টভাবে ফুটিয়ে তুলেছে। আমরা জানি, প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান। আর যে বিজ্ঞান অর্জিত জ্ঞানকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে শেখায়, সেই বিজ্ঞানকে ব্যবহারিক বিজ্ঞান বলে। ব্যবহারিক বিজ্ঞানের আলোচিত বিষয় বা শব্দসমূহ আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। অর্থাৎ ব্যবহারিক বিজ্ঞানের শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উদ্দেশ্য পূরণ করে থাকি। ব্যবহারিক, বিজ্ঞানের অনুরূপ যুক্তিবিদ্যা কীভাবে অনুমান বা যুক্তির নিয়মাবলি প্রয়োগের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যতা অর্জন করতে পারি, তারা যথার্থ শিক্ষা আমাদের দিয়ে থাকে। এ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায়- যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যুক্তিবিদ্যার কোন স্বরূপটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর