শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি তোমার পঠিত কোন আঞ্চলিক সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি আমার পঠিত 'সার্ক' নামক আঞ্চলিক সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।'সার্ক' একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর পূর্ণরূপ হলো South Asian Association for Regional Co-operation (SAARC) অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। উদ্দীপকে উল্লিখিত, সম্প্রতি আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রবণতা লক্ষণীয়। এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আন্তঃরাষ্ট্রিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ বহুবিধ সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এ সংস্থার জন্ম হয়। অবশ্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সংস্থাটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক সনদ স্বাক্ষরিত হয়। সার্ক সনদ অনুযায়ী সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-জীবনযাত্রার মানোন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন, আস্থা ও সমঝোতা বৃদ্ধি, যৌথ কার্যক্রম গ্রহণ, পারস্পরিক বন্ধন দৃঢ় করা, আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা, অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা ও সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করা। অতএব বলা যায় যে, উদ্দীপকে সার্ক সংস্থাকেই নির্দেশ করা হয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি তোমার পঠিত কোন আঞ্চলিক সংস্থার সাথে সামঞ…

উদ্দীপক

সম্প্রতি আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রবণতা লক্ষণীয়। এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আন্তঃরাষ্ট্রিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ বহুবিধ সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই সংস্থার জন্ম হয়। অবশ্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সংস্থাটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026

উত্তর

পৃথিবীর কোনো সামরিক জোটের আওতাধীন না হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে আন্তর্জাতিক দায়িত্ব পালন এবং সকল রাষ্ট্রের সাথে সহযোগিতা বৃদ্ধির নীতিই হলো জোট নিরপেক্ষতা।

উত্তর

জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী শাখা নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব হলো বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এই পরিষদ আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে এবং প্রয়োজনে শান্তি বিপন্নকারী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ বা সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। এছাড়া এটি যুদ্ধ বন্ধে কোথাও শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের কাজও সম্পাদন করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি আমার পঠিত 'সার্ক' নামক আঞ্চলিক সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।'সার্ক' একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর পূর্ণরূপ হলো South Asian Association for Regional Co-operation (SAARC) অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। উদ্দীপকে উল্লিখিত, সম্প্রতি আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রবণতা লক্ষণীয়। এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আন্তঃরাষ্ট্রিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ বহুবিধ সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এ সংস্থার জন্ম হয়। অবশ্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সংস্থাটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক সনদ স্বাক্ষরিত হয়। সার্ক সনদ অনুযায়ী সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-জীবনযাত্রার মানোন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন, আস্থা ও সমঝোতা বৃদ্ধি, যৌথ কার্যক্রম গ্রহণ, পারস্পরিক বন্ধন দৃঢ় করা, আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা, অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা ও সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করা। অতএব বলা যায় যে, উদ্দীপকে সার্ক সংস্থাকেই নির্দেশ করা হয়েছে।

উত্তর

উক্ত সংস্থা তথা সার্ক গঠনে বাংলাদেশের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্ক ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। বাংলাদেশের মাটিতে সার্কের জন্ম হয়েছে। ১৯৮০ সালের মে মাসে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর সমন্বয়ে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের প্রস্তাব দেন। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে ১৯৮৫ সালের এপ্রিল মাসে ভুটানের রাজধানী থিম্পুতে পররাষ্ট্রমন্ত্রীদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। উদ্দীপকে উক্ত সংস্থার কথাই বলা হয়েছে। ১৯৮৫ সালের ৭ ও ৮ ডিসেম্বর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ৭টি দেশের রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানগণ যোগ দেন। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সার্কের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। অবশেষে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ সাক্ষর এবং -ঐতিহাসিক ঢাকা 'ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা জন্মলাভ করে। বর্তমানে সার্কভুক্ত আটটি দেশ শুধু নিকট প্রতিবেশী নয়, পরস্পর ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্রও বটে। সার্কের প্রতি বাংলাদেশের অঙ্গীকার এক দৃঢ় সত্যের প্রতিধ্বনি।সর্বোপরি বলা যায়, আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।