উক্ত সংস্থা গঠনে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উক্ত সংস্থা তথা সার্ক গঠনে বাংলাদেশের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্ক ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। বাংলাদেশের মাটিতে সার্কের জন্ম হয়েছে। ১৯৮০ সালের মে মাসে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর সমন্বয়ে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের প্রস্তাব দেন। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে ১৯৮৫ সালের এপ্রিল মাসে ভুটানের রাজধানী থিম্পুতে পররাষ্ট্রমন্ত্রীদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। উদ্দীপকে উক্ত সংস্থার কথাই বলা হয়েছে। ১৯৮৫ সালের ৭ ও ৮ ডিসেম্বর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ৭টি দেশের রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানগণ যোগ দেন। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সার্কের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। অবশেষে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ সাক্ষর এবং -ঐতিহাসিক ঢাকা 'ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা জন্মলাভ করে। বর্তমানে সার্কভুক্ত আটটি দেশ শুধু নিকট প্রতিবেশী নয়, পরস্পর ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্রও বটে। সার্কের প্রতি বাংলাদেশের অঙ্গীকার এক দৃঢ় সত্যের প্রতিধ্বনি।সর্বোপরি বলা যায়, আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থা গঠনে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর