উদ্দীপকের সাথে তোমার পঠিত বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কোনো পদের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর জেলা প্রশাসকের পদের সাদৃশ্য আছে। বাংলাদেশ সরকারের মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো জেলা প্রশাসন। জেলা প্রশাসনের প্রধান হলেন ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক। তাকে কেন্দ্র করেই জেলা প্রশাসনের সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। তিনি জেলা প্রশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। কেন্দ্রীয় প্রশাসনের সাথে তিনি জনগণের যোগসূত্র স্থাপনের প্রধান মাধ্যম। তার মাধ্যমেই মাঠ পর্যায়ে কেন্দ্রীয় প্রশাসনের নীতি ও কর্মসূচিসমূহ বাস্তবায়িত হয়। জেলা প্রশাসক শুধু একজন প্রশাসকই নন, তিনি জেলার জনগণের প্রকৃত বন্ধুও। জেলার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বও তার ওপর অর্পিত। জেলার সমস্ত আনসার, পুলিশ ও অন্যান্য বেসামরিক বাহিনী তার অধীনে থাকে। এদের মাধ্যমে তিনি জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বও পালন করে থাকেন। উদ্দীপকে বর্ণিত আলাউদ্দিন খানও একজন মাঠ পর্যায়ের কর্মকর্তা। তিনি ঐ স্তরের শাসনব্যবস্থার মধ্যমণি এবং তিনিও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে একথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের আলাউদ্দিন খান চরিত্র বাংলাদেশের মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসকের পদের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কোনো পদের সা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর