খ ছকের (?) স্থান কোন প্রশাসন নির্দেশ করে এবং এ স্তরের প্রধান প্রশাসকের দুটি কাজ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'খ' ছকের ? চিহ্নিত স্থান মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসনের জেলা প্রশাসনকে নির্দেশ করে। মাঠ প্রশাসনের শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেকটি বিভাগকে কয়েকটি জেলায় বিভক্ত করা হয়েছে। জেলার প্রধান প্রশাসক হচ্ছেন ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তাকে ঘিরে জেলার সমগ্র প্রশাসন আবর্তিত হয়। কেন্দ্রীয় প্রশাসনের যাবতীয় নীতি ও সিদ্ধান্ত সরাসরি জেলা প্রশাসকের নিকট প্রেরিত হয় এবং তিনি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন পরিচালনা করেন। নিম্নে জেলা প্রশাসকের দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করা হল: ১. প্রশাসনিক কাজ: জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রশাসন সংক্রান্ত সমস্ত দায়-দায়িত্ব জেলা প্রশাসকের ওপরেই ন্যস্ত। বাংলাদেশ সচিবালয় হতে প্রেরিত সকল প্রশাসনিক সিদ্ধান্ত ও নীতিমালা তিনি তাঁর অধঃস্তন সহকর্মীদের সহযোগিতায় বাস্তবায়ন করে থাকেন। ২. শান্তি-শৃঙ্খলা রক্ষা: জেলার আইন-শৃঙ্খলা ও শান্তি রক্ষার দায়িত্বও জেলা প্রশাসকের। তিনি জেলার জনগণের জান-মালের নিরাপত্তা বিধান করেন। এক্ষেত্রে অতিরিক্ত ডেপুটি কমিশনার (ADC), জেলার ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (SP) তাঁকে সহযোগিতা করে থাকেন। জেলার পুলিশ, আনসার ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তাঁর নিয়ন্ত্রণাধীন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
খ ছকের (?) স্থান কোন প্রশাসন নির্দেশ করে এবং এ স্তরের প্রধান প্রশাস…
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর