উদ্দীপকে বর্ণিত বিভাগটি তথা আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে তার জবাবদিহিতা নিশ্চিত করে। বাংলাদেশে বর্তমানে সংসদীয় সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে। এ ব্যবস্থায় আইন বিভাগ তথা আইনসভা শাসন বিভাগকে বা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। মন্ত্রিসভা একক বা যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভার পতন ঘটে। আইনসভায় যদি মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয় তাহলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, আইনসভার বিভিন্ন কমিটি ও আইনসভায় আলোচনার মাধ্যমে আইন বিভাগ শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তার জবাবদিহিতা নিশ্চিত করে। এক্ষেত্রে বিরোধীদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা ও শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে।