নির্দেশিত ছকে (?) চিহ্নিত বিভাগটি আইনের শাসন প্রতিষ্ঠায় কীভাবে ভূমিক রাখতে পারে?- বিশ্লেষণ কর।
উত্তর: নির্দেশিত ছকে (?) চিহ্নিত বিভাগটির সাথে সামঞ্জস্যপূর্ণ হাইকোর্ট বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।আইনের শাসন প্রতিষ্ঠায় হাইকোর্ট বিভাগ মুখ্য ভূমিকা পালন করে। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ভূমিকা অপরিসীম। কেননা জনগণের মৌলিক অধিকার ও সুশাসন সংক্রান্ত সকল ক্ষমতা হাইকোর্ট বিভাগের উপর ন্যস্ত।গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটি নিশ্চিতকরণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার ওপর ন্যস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে। বিচারব্যবস্থা একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড। আর বাংলাদেশ বিচারব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, এটি হাইকোর্ট ও আপিল বিভাগের সময়ে গঠিত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ওপর সংবিধান অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার দায়িত্ব ন্যস্ত। হাইকোর্ট বিভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারব্যবস্থার সহায়তায় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং আইনের শাসন সংরক্ষণ করতে পারে। কোনো ব্যক্তির মৌলিক অধিকার খর্ব হলে তিনি হাইকোর্ট বিভাগের আশ্রয় নিতে পারেন। আইনের শাসন প্রতিষ্ঠায় যেন সকল মানুষ আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করতে পারে সে ব্যাপারেও হাইকোর্ট বিভাগ দৃষ্টি দিয়ে থাকে। এক্ষেত্রে কেউ বঞ্চিত হলে হাইকোর্ট বিভাগ তাকে যথাযথ সহায়তা দিয়ে থাকে।উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও হাইকোর্ট বিভাগ প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
নির্দেশিত ছকে (?) চিহ্নিত বিভাগটি আইনের শাসন প্রতিষ্ঠায় কীভাবে ভূমি…
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর