শেয়ারFacebookWhatsApp

সুপ্রিম কোর্ট কী?

উত্তর: হাইকোর্ট ও আপিল বিভাগের সমন্বয়ে গঠিত ও সংবিধানের ৯৪(১) অনুচ্ছেদবলে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

সুপ্রিম কোর্ট কী?

উদ্দীপক

সৌরমন্ডলের কেন্দ্রে সূর্যের অবস্থান। সূর্যকে কেন্দ্র করে সৌরমন্ডলের অন্যান্য গ্রহ আবর্তিত হচ্ছে। বরিস জনসন এমন এক সূর্য যার চারদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। [অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল]

উত্তর

হাইকোর্ট ও আপিল বিভাগের সমন্বয়ে গঠিত ও সংবিধানের ৯৪(১) অনুচ্ছেদবলে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট।

উত্তর

আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের উদ্ভবের ফলে রাষ্ট্রের জনকল্যাণমূলক কার্যাবলি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে সরকারের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধান করা সম্ভব হয় না। প্রশাসনিক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারি ক্ষমতা ও কর্তৃত্বকে নিম্নস্তরে নিয়ে আসা প্রয়োজন। স্থানীয় শাসন কর্তৃপক্ষের ওপর সরকারের কতিপয় দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমেই মূলত স্থানীয় শাসনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় শাসনের ফলে জনগণ অতি সহজেই সরকারি সেবা গ্রহণ করতে পারছে। সুতরাং বর্তমান কল্যাণমূলক রাষ্ট্রে স্থানীয় সরকারের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সূর্য নক্ষত্রের ন্যায় আমার পঠিত একটি শাসনতান্ত্রিক পদের সাদৃশ্য রয়েছে এবং উক্ত পদটি হলো প্রধানমন্ত্রী। উদ্দীপকে সূর্য নামক নক্ষত্রের গুরুত্ব বোঝাতে তার অবস্থান তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, সৌরমন্ডলের কেন্দ্রে সূর্যের অবস্থান এবং একে ঘিরেই সৌরমন্ডলের অন্যান্য গ্রহ আবর্তিত হচ্ছে। আর বরিস জনসনকে তেমনই একটি শাসনতান্ত্রিক পদাভিষিক্ত ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে যার চারদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। অপরদিকে, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী এমন একজন নক্ষত্রতুল্য ব্যক্তি, যাকে ঘিরেই সমস্ত রাজনৈতিক ঘটনা প্রবাহ আবর্তিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসনতান্ত্রিক কার্যাবলি রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও প্রধানমন্ত্রী প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। তিনি রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি। বাংলাদেশ মন্ত্রিপরিষদ কর্তৃক পরিচালিত হয় যেখানে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান ব্যক্তি। তিনি যেকোনো মন্ত্রীকে অপসারণ বা নতুন মন্ত্রী নিয়োগ দিতে পারেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সমস্ত মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। মোটকথা, মন্ত্রিপরিষদ তাকে ঘিরে আবর্তিত হয়। আবার সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত, মুলতবি প্রভৃতি ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর ভূমিকাই কার্যত মুখ্য। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সমস্ত সরকারই বিলুপ্ত হয়। ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের নিয়োগের পূর্ব পর্যন্ত সরকারের অস্তিত্ব বিলীন থাকে। প্রধানমন্ত্রীই রাষ্ট্রের মুখপাত্রে এবং দেশের নির্বাচন, সরকার ক্ষমতাসহ সবকিছুর কেন্দ্রে তার অবস্থান। আর এভাবেই প্রধানমন্ত্রী সৌরজগতের সূর্য গ্রহের সাথে তুলনীয় হয়। সুতরাং, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পদটি হলো প্রধানমন্ত্রী।

উত্তর

সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদ তথা প্রধানমন্ত্রীর ভূমিকা অসামান্য। প্রধানমন্ত্রী নিজেও একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও সংসদ সদস্য। সংসদ সদস্য হিসেবে সমৃদ্ধ জাতি গঠনে জনগণের আশা-আকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীক তিনি। সমৃদ্ধ জাতি গঠনের জন্য প্রয়োজন সুযোগ্য নেতৃত্ব। আর প্রধানমন্ত্রী তেমনই একজন ব্যক্তি। প্রধানমন্ত্রী শুধু দলীয় নেতা, সংসদের নেতা, মন্ত্রিসভার প্রধানই নন বরং তিনি সমগ্র জাতির নেতা ও পথপ্রদর্শক। প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা, জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক এবং তিনিই এসবের নিশ্চয়তা বিধান করেন। এ পদের সফলতার উপর যেমন জাতির নিরাপত্তা, জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত হয়, তেমনি উক্ত পদের ব্যর্থতাই সামগ্রিক বিচারে জাতীয় ঐক্য-সংহতি ও জনগণের নিরাপত্তাহীনতার জন্য দায়ী থাকে। প্রধানমন্ত্রী সময়োপযোগী বিবৃতি ও বক্তৃতা প্রদান করে দেশকে সমৃদ্ধির পথে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। বিশ্বের অধিকাংশ সফল ও সমৃদ্ধ জাতির ইতিহাসে, আমরা এমন নজিরই খুঁজে পাই। অপরদিকে, বিশ্বের পশ্চাৎপদ ও অনগ্রসর জাতির ইতিহাসে জাতীয় নেতৃত্বের ব্যর্থতা, একগুয়েমি ও উগ্রতাই তাদের অগ্রসরতার পথে মৌলিক অন্তরায় হিসেবে চিহ্নিত। আর এভাবেই সমৃদ্ধ জাতি গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা ও এর গুরুত্ব স্পষ্ট হয়ে উঠে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।