এশা তাসনিম-এর সাথে তোমার পঠিত কার কার্যক্রমের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: এশা তাসনিম এর সাথে আমার পঠিত বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যক্রমের মিল রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি পদমর্যাদার দিক থেকে এক বিশিষ্ট স্থানের অধিকারী। রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি বাংলাদেশের সবার ঊর্ধ্বে। তিনি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। সংগত কারণেই সরকারি দলের মনোনীত প্রার্থীই সাধারণত রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। বাংলাদেশের রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে কিছু বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন। তিনি চাইলে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ করতে পারেন; যা প্রধানমন্ত্রী পারেন না। এছাড়া রাষ্ট্রপতি থাকাকালে তাঁকে কোনো কাজের জন্য আদালতে জবাবদিহি করতে হয় না। উদ্দীপকেও দেখা যায়, এশা তাসনিম সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত সদস্য হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। প্রধানমন্ত্রী রিফাহ তাসনিয়া আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির শাস্তি মওকুফ করতে না পারলেও এশা তাসনিম তা করতে পারেন। সুতরাং বলা যায়, এশা তাসনিমের কার্যক্রমের সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের ক্ষমতা ও কার্যক্রমের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
এশা তাসনিম-এর সাথে তোমার পঠিত কার কার্যক্রমের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর