জনাব সৈকত খান সরকারের যে পদে কর্মরত তার কার্যক্রম ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব সৈকত খান সরকারের যে পদে কর্মরত তা হলো বিভাগীয় প্রশাসন। বাংলাদেশ সরকার ব্যবস্থায় কেন্দ্রের পরই বিভাগীয় প্রশাসনের স্থান। সমগ্র বাংলাদেশকে প্রশাসনিকভাবে আটটি বিভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি বিভাগের শাসনভার একজন বিভাগীয় কমিশনারের হাতে ন্যস্ত রয়েছে। বিভাগীয় কমিশনার বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্য। মাঠ পর্যায়ের শীর্ষে অবস্থান করছে বিভাগীয় প্রশাসন। বিভাগীয় কমিশনার বিভাগীয় প্রশাসনের প্রশাসনিক প্রধান । তিনি বিভাগের অন্তর্গত জেলাসমূহের মধ্যে সমন্বয়সাধন করেন। রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার খাস জমি ও ভূমি রাজস্ব সংক্রান্ত বিবাদের মীমাংসা করে থাকেন। বিভাগীয় কমিশনারের কার্যাবলির মধ্যে তার প্রশাসনিক কার্যাদি বেশ গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসকদের কাজের সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ করাও বিভাগীয় কমিশনারের দায়িত্ব। বিভাগের মধ্যে যাবতীয় উন্নয়নমূলক কাজের তত্ত্বাবধানের দায়িত্ব তার ওপরই ন্যস্ত। বিভাগের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের জন্য তিনি সরকারের নিকট সুপারিশ করতে পারেন। সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাকে অতি দ্রুত ব্যবস্থা নিতে হয়। বিভাগীয় কমিশনারকে দুর্যোগপূর্ণ এলাকার জনগণের পাশে তাকে দাঁড়াতে হয়। দ্রুত ত্রাণ ও ওষুধ পৌঁছানোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় নির্দেশ তাকেই দিতে হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবেও শিক্ষা সংক্রান্ত গুরুদায়িত্ব পালনে ভূমিকা রাখেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব সৈকত খান সরকারের যে পদে কর্মরত তার কার্যক্রম ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর