জনাব হাসিবুর রহমানের কাজের সাথে বাংলাদেশের কোন পদাধিকারীর কাজের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হাসিবুর রহমানের কাজের সাথে বাংলাদেশের রাষ্ট্রপতির কাজের মিল আছে। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতাকে হ্রাস করা হয়েছে। নির্বাহী বিভাগের যাবতীয় কাজ ও ক্ষমতা রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও বাস্তবে এর প্রয়োগের কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শমতো সম্পাদন করেন। প্রধানমন্ত্রী নিজে মন্ত্রিসভার সদস্যগণের মাধ্যমে কিংবা প্রজাতন্ত্রের কর্মচারীদের মাধ্যমে বাংলাদেশের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন। উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ, আইনে সম্মতি দান, অধ্যাদেশ জারি, দণ্ড মওকুফ বা হ্রাস ইত্যাদি সকল কাজে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করেন। উদ্দীপকে দেখা যায়, জনাব হাসিবুর রহমান ও জনাব আমিনুল ইসলাম দুজনেই সম্মানজনক পদে অধিষ্ঠিত আছেন। জনাব হাসিবুর রহমানের নামে সরকারের সকল নিবাহী ক্ষমতা গৃহীত হলেও তিনি কোনো ক্ষেত্রেই স্বাধীন ইচ্ছা ব্যবহার করতে পারেন না। এমনকি উচ্চপদে নিয়োগদানের ক্ষেত্রেও তাকে জনাব আমিনুল ইসলামের সাথে পরামর্শ করতে হয় যা বাংলাদেশের রাষ্ট্রপতির কাজের অনুরূপ। কারণ রাষ্ট্রপতি পদটি হলো নিয়মতান্ত্রিক এবং তাঁর নামে সকল পরিচালিত হলেও প্রধানমন্ত্রী হলেন নির্বাহী বিভাগের প্রধান। তাই বলা যায়, উদ্দীপকের জনাব হাসিবুর রহমানের কাজের সাথে বাংলাদেশের শাসন বিভাগের রাষ্ট্রপতির মিল আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব হাসিবুর রহমানের কাজের সাথে বাংলাদেশের কোন পদাধিকারীর কাজের মিল…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর