শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত ব্যক্তির নিয়োগ ও অপসারণ কীভাবে হয়? বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে নির্দেশিত ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। সংসদীয় ব্যবস্থায় বাংলাদেশর একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। তিনি নামমাত্র রাষ্ট্রপ্রধান হবেন। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পাঁচ বছরের জন্য সংসদ কর্তৃক নির্বাচিত হবেন এবং কেউ একাধিক্রমে দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। তবে এ মেয়াদের মধ্যে সংবিধান লঙ্ঘন, গুরুতর অসদাচরণ, শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করে অপসারিত করতে পারবেন। সংবিধান লঙ্ঘন ও গুরুতর অসদাচারণের অভিযোগ এবং শারীরিক ও মানবিক অসামর্থ্যের কারণ সংবলিত লিখিত অভিযোগের বিবরণ সংসদের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে স্পিকারের নিকট পেশ করতে হবে। শারীরিক বা মানসিক কারণে অভিশংসনের প্রস্তাব করলে স্পিকার উক্ত প্রস্তাবের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন এবং সেই সঙ্গে সংসদ কর্তৃক গঠিত চিকিৎসা পর্ষদের নিকট দশ দিনের মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করবেন। অভিশংসনের প্রস্তাব বিবেচিত হওয়ার কালে রাষ্ট্রপতি স্বয়ং অথবা তাঁর প্রতিনিধি সংসদে উপস্থিত থাকতে পারবেন। অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার অন্যূন দুই তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হবে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত ব্যক্তির নিয়োগ ও অপসারণ কীভাবে হয়? বর্ণনা কর।

উদ্দীপক

অর্পা ও সোহা বান্ধবী। তারা দ্বাদশ শ্রেণির ছাত্রী। কথা প্রসঙ্গে অর্পা সোহাকে বলল, “বাংলাদেশে একটি সর্বোচ্চ সাংবিধানিক পদ আছে। তার নামেমাত্র ক্ষমতা আছে।” সোহা বলল, “হ্যাঁ, আমি জানি, তিনি সংসদ সদস্য দ্বারা নির্বাচিত।”

Chittagong · 2019

উত্তর

জাতীয় সংসদের কাজ পরিচালনার জন্য ন্যূনতম যে পরিমাণ সদস্যের উপস্থিতি প্রয়োজন তাকে কোরাম বলা হয়।

উত্তর

১৯৭২ সালের সংবিধান মোতাবেক ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদ নামে এককক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত হয়। ৩০০ জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে একক নির্বাচনি এলাকা হতে নির্বাচিত হন এবং বাকি ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। মহিলা সদস্যগণ সংসদের নির্বাচিত সদস্যদের ভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে নির্বাচিত হন। তবে মহিলারা অন্যান্য নির্বাচনি এলাকা থেকেও সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর। জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন । তারা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন। আসনসংখ্যার দিক দিয়ে নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। সংসদীয় ব্যবস্থায় বাংলাদেশর একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। তিনি নামমাত্র রাষ্ট্রপ্রধান হবেন। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পাঁচ বছরের জন্য সংসদ কর্তৃক নির্বাচিত হবেন এবং কেউ একাধিক্রমে দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। তবে এ মেয়াদের মধ্যে সংবিধান লঙ্ঘন, গুরুতর অসদাচরণ, শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করে অপসারিত করতে পারবেন। সংবিধান লঙ্ঘন ও গুরুতর অসদাচারণের অভিযোগ এবং শারীরিক ও মানবিক অসামর্থ্যের কারণ সংবলিত লিখিত অভিযোগের বিবরণ সংসদের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে স্পিকারের নিকট পেশ করতে হবে। শারীরিক বা মানসিক কারণে অভিশংসনের প্রস্তাব করলে স্পিকার উক্ত প্রস্তাবের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন এবং সেই সঙ্গে সংসদ কর্তৃক গঠিত চিকিৎসা পর্ষদের নিকট দশ দিনের মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করবেন। অভিশংসনের প্রস্তাব বিবেচিত হওয়ার কালে রাষ্ট্রপতি স্বয়ং অথবা তাঁর প্রতিনিধি সংসদে উপস্থিত থাকতে পারবেন। অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার অন্যূন দুই তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হবে।

উত্তর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বহুবিধ দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ সরকারের নামসর্বস্ব প্রধান হলেন রাষ্ট্রপতি। শাসনতন্ত্রে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের শাসন বিভাগীয় সকল কার্যাবলি রাষ্ট্রপতির নামে পালন করা হবে। রাষ্ট্রপতি সংসদে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে প্রধানমন্ত্রীরূপে নিয়োগ করবেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহেরও প্রধান। তিনি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, সরকারি কর্মকমিশনের প্রধান ও সদস্যবৃন্দ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রমুখদের নিয়োগ ও তাদের কার্যাবলির বিধি-বিধান নিয়ন্ত্রণ করবেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও সংসদ ভেঙ্গে দিতে পারেন। জাতীয় সংসদের অধিবেশন মুলতবি থাকাকালে রাষ্ট্রপতি যেকোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য অর্ডিন্যান্স জারি করতে পারবেন। তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগ দান করেন। কোনো আদালত বা অন্যকোনো কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা হ্রাস বা মওকুফ করতে পারেন। তার অনুমতি ছাড়া দেশের কোনো নাগরিক অন্য কোনো দেশের দেওয়া সম্মান বা পদবি গ্রহণ করতে পারে না। প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তিনি প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও বিচারপতিদের শপথবাক্য পাঠ করান। উপরের উল্লিখিত কার্যাবলি ছাড়াও রাষ্ট্রপতি আরো অনেক দায়িত্ব পালন করে থাকেন।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।