উদ্দীপকের প্রথমে উল্লিখিত প্রতিষ্ঠানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন প্রতিষ্ঠানের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথমে উল্লিখিত প্রতিষ্ঠানের সাথে আমার পাঠ্যবইয়ের জাতীয় সংসদের মিল রয়েছে। জাতীয় সংসদ একটি সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল প্রকার আইন প্রণয়নের দায়িত্ব জাতীয় সংসদের ওপর ন্যস্ত। সংসদ একটি বিতর্কসভা হিসেবে কাজ করে এবং এর ব্যাপক আলোচনামূলক ক্ষমতা রয়েছে। মহাহিসাব নিরীক্ষক, সরকারি কর্মকমিশন ও ন্যায়পালের বার্ষিক রিপোর্ট সংসদে উপস্থাপিত হয়। এগুলো সম্পর্কে ব্যাপক আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ জাতীয় অর্থভাণ্ডারের রক্ষক, অভিভাবক ও নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। সংসদ কর্তৃক পাসকৃত আইনের মাধ্যমেই কর ধার্য করা হয় এবং সংসদই আবার ব্যয়ের অর্থ অনুমোদন করে। প্রত্যেক আর্থিক বছরের প্রারম্ভে অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন। উদ্দীপকে বলা হয়েছে, শ্রেণিকক্ষে পৌরনীতি ও সুশাসনের শিক্ষক বলেন যে, সরকারের একটি অঙ্গ সরকারি অর্থ তহবিলের নিয়ন্ত্রক ও রক্ষক হিসেবে কাজ করে। এটি বিতর্ক সভা হিসেবেও কাজ করে থাকে। অর্থাৎ এখানে জাতীয় সংসদের অর্থসংক্রান্ত এবং বিতর্কমূলক কার্যাবলির প্রতি ইঙ্গিত করা হয়েছে। জাতীয় সংসদে সাংসদগণ সরকারের যেকোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বিতর্ক করতে পারেন। সরকারি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে ব্যয় হবে তা রাষ্ট্রপতির সুপারিশক্রমে সংসদে পেশ করতে হয়। বাজেট পেশ করার পর যদি কোনো বছর অতিরিক্ত ব্যয়ের জন্য অর্থের প্রয়োজন হয় তবে সংসদ তার জন্য অগ্রিম মঞ্জুরি দানের ব্যবস্থা করতে পারবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথমে উল্লিখিত প্রতিষ্ঠানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন প…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর