জনাব 'ক' বাংলাদেশের কোন নির্বাহী পদে অধিষ্ঠিত? তাঁর পদের যোগ্যতা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ক' বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত। বাংলাদেশের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু হলেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তথা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে রাষ্ট্রের প্রধান নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন। প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশের শাসনব্যবস্থার প্রাণকেন্দ্র। রাষ্ট্রের সুশাসন অনেকাংশে নির্ভর করবে প্রধানমন্ত্রীর যোগ্যতা, দক্ষতা, ব্যক্তিত্ব ও জনপ্রিয়তার ওপর। বাংলাদেশ সংবিধানের ৫৬(৩) অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর যোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে- "যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।" উদ্দীপকের জনাব 'ক' এ কাজ প্রধানমন্ত্রী। কারণ তিনি রাষ্ট্রপ্রধান কর্তৃক রাষ্ট্রীয় সম্মানজনক পদে নিযুক্ত এবং তিনি প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন। তাই পরিশেষে বলা যায়, সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বা জোটের সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগদান করেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব 'ক' বাংলাদেশের কোন নির্বাহী পদে অধিষ্ঠিত? তাঁর পদের যোগ্যতা বর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর