উদ্দীপকের'?' চিহ্নিত স্থানে কোন ধরনের প্রশাসন নির্দেশ করে এবং এ স্তরের প্রধান প্রশাসকের ক্ষমতা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে 'জেলা প্রশাসন' নির্দেশিত হয়। কেননা ছকে বাংলাদেশের স্থানীয় শাসনের মাঠ প্রশাসন প্রদর্শিত হয়েছে, আর সেখানে দ্বিতীয় স্তরটি হল্যে জেলা প্রশাসন। বাংলাদেশের তিন স্তরবিশিষ্ট মাঠ প্রশাসনে বিভাগীয় প্রশাসনের নিচে এবং উপজেলা প্রশাসনের একধাপ উপরের স্তরটি হলো জেলা প্রশাসন। জেলা প্রশাসনের প্রধান হলেন ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক (সংক্ষেপে DC)। ডিসির ক্ষমতা জেলা প্রশাসনে সবার শীর্ষে। তার একক ক্ষমতার জন্য তাকে জেলা প্রশাসনের চাবিকাঠি বলা হয়। তাকে কেন্দ্র করেই জেলা প্রশাসন পরিচালিত, আবর্তিত ও তার হাতেই নিয়ন্ত্রিত হয়। জেলা প্রশাসনের মধ্যমণি হওয়ায় জেলা প্রশাসন সংক্রান্ত সমস্ত দায় তার ওপর ন্যস্ত। নিজ ক্ষমতাবলে তিনি সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা করে থাকেন। জেলার পুলিশ, আনসার ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তার নিয়ন্ত্রণাধীন। তিনি প্রথম শ্রেণির বিচারক হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা সংরক্ষণ করে থাকেন। এছাড়াও জেলার মুখপাত্র হিসেবে তথ্য, সংবাদ, আগ্নেয়াস্ত্র, রাসায়নিক দ্রব্য, মদ প্রভৃতি আইনানুগভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের'?' চিহ্নিত স্থানে কোন ধরনের প্রশাসন নির্দেশ করে এবং এ স্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর