ছকে উল্লিখিত '?' চিহ্নিত প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা কর।
উত্তর: ছকে উল্লিখিত '?' চিহ্নিত প্রশাসন তথা জেলা প্রশাসনের ভূমিকা ও কার্যাবলি বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসনের সকল কার্যাবলি এর প্রধান প্রশাসক তথা ডেপুটি কমিশনারের নামে পরিচালিত হয়। অর্থাৎ, ডেপুটি কমিশনারের যাবতীয় কার্যাবলির মধ্যেই জেলা প্রশাসনের ভূমিকা নিহিত রয়েছে।জেলা প্রশাসন সরকারের বিভাগীয় প্রশাসন ও তৃণমূল পর্যায়ে উপজেলা প্রশাসনের মধ্যে সেতুবন্ধন রচনা করে থাকে। এক্ষেত্রে ডেপুটি কমিশনার সরকার ও জনগণের মধ্যে মিলন সেতু হিসেবে কাজ করে থাকেন। জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তার প্রশাসনিক কাজ সম্পাদন করে থাকে। ডেপুটি কমিশনার জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। বাংলাদেশ সচিবালয় থেকে প্রেরিত সকল প্রশাসনিক সিদ্ধান্ত অধস্তন সহকর্মীদের সাথে নিয়ে ডেপুটি কমিশনার বাস্তবায়ন করে থাকেন। জেলা প্রশাসন এর অধস্তন প্রশাসন ও তার কার্যাবলি তদারক ও নিয়ন্ত্রণ করে থাকে। জেলা প্রশাসন জেলার অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে থাকে। আবার জেলা প্রশাসনে জেলা কালেক্টর হিসেবে তিনি নিয়োজিত থেকে গুরুত্বপূর্ণ রাজস্ব সংক্রান্ত কার্যাবলি পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। জেলা প্রশাসক জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা, নিয়ন্ত্রণ ও তদারকি করে। এক্ষেত্রে কৃষি, শিল্প, চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ প্রভৃতি কাজ তদসংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে সুষ্ঠুভাবে কাজ সম্পাদন জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজ। সার্বিকভাবে, জেলার অভ্যন্তরীণ ও প্রশাসনের বিভিন্ন স্তরে পরিচালনামূলক, তত্ত্বাবধানমূলক ও সমন্বয় সাধনমূলক কার্যাবলিতে জেলা প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ছকে উল্লিখিত '?' চিহ্নিত প্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তা ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর