শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত বিভাগের স্বাধীনতা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বিভাগটি হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ আইনের শাসনকে অক্ষুণ্ণ রাখে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করে এবং গণতন্ত্রকে মজবুত রাখে।বিচার বিভাগের স্বাধীনতা বলতে এমন এক অবস্থা বা পরিবেশকে বোঝায় যেখানে বিচারকগণ আইন বিভাগ. ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে কারও কাছে নতি স্বীকার না করে বা কোনোকিছু দ্বারা প্রভাবিত না হয়ে কেবল আইন ও নিজের বিবেক অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে পারেন। হ্যামিল্টন (Hamilton)-এর মতে, "বিচার বিভাগের স্বাধীনতা হলো অপরাপর বিভাগের হস্তক্ষেপমুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করা।" গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমাজব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত। নির্ভীক ও নিরপেক্ষ বিচার বিভাগ ছাড়া ন্যায়বিচার আশা করা যায় না। লাস্কি বলেছেন, ব্যক্তিস্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা একান্ত অপরিহার্য। সমাজের দুর্বল মানুষকে সবলের স্বেচ্ছাচারিতা থেকে বাঁচাতে বিচার বিভাগের স্বাধীনতা সবচেয়ে বেশি প্রয়োজন। উদ্দীপকের জনাব আহমদ ও বিচার বিভাগের একজন উচ্চপদস্থ ব্যক্তি। তার বিভাগ স্বাধীনতা, গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই শাসনব্যবস্থার সর্বস্তরে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথা সুশাসন প্রতিষ্ঠা, মৌলিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণে জনাব আহমদ সরকারের বিভাগটি অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব অপরিসীম।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত বিভাগের স্বাধীনতা ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব আহমদ সরকারের তিনটি বিভাগের অন্যতম একটি বিভাগের উচ্চপদস্থ ব্যক্তি। আইন বিভাগ প্রণীত আইন অনুযায়ী ন্যায়, প্রতিষ্ঠায় তাঁর বিভাগ ভূমিকা পালন করে। জনাব আহমদের বিভাগ স্বাধীনতা, গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। মার্কিন সংবিধানে উক্ত বিভাগ আইন পরিষদ কর্তৃক প্রণীত আইনের বৈধতা বিচার করে থাকে। কোনো একটি রাষ্ট্রের শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা উক্ত রাষ্ট্রের এ বিভাগের কার্যক্রম দ্বারা যাচাই করা সম্ভব। জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ বিভাগের স্বাধীনতা জরুরি। [চট্টগ্রাম বোর্ড ২০১৫]

উত্তর

মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব।

উত্তর

ন্যায়পাল পদের প্রতিষ্ঠা বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। সংবিধানের ৭৭ অনুচ্ছেদে ঘোষণা করা হয় যে, সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ, প্রতিষ্ঠা করতে পারবে। সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য ন্যায়পাল পদের প্রতিষ্ঠা করা হয়। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা লাভ করবেন। তবে তিনি তার কাজের জন্য সংসদের নিকট দায়ী থাকবেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিভাগটি হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ আইনের শাসনকে অক্ষুণ্ণ রাখে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করে এবং গণতন্ত্রকে মজবুত রাখে।বিচার বিভাগের স্বাধীনতা বলতে এমন এক অবস্থা বা পরিবেশকে বোঝায় যেখানে বিচারকগণ আইন বিভাগ. ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে কারও কাছে নতি স্বীকার না করে বা কোনোকিছু দ্বারা প্রভাবিত না হয়ে কেবল আইন ও নিজের বিবেক অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে পারেন। হ্যামিল্টন (Hamilton)-এর মতে, "বিচার বিভাগের স্বাধীনতা হলো অপরাপর বিভাগের হস্তক্ষেপমুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করা।" গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমাজব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত। নির্ভীক ও নিরপেক্ষ বিচার বিভাগ ছাড়া ন্যায়বিচার আশা করা যায় না। লাস্কি বলেছেন, ব্যক্তিস্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা একান্ত অপরিহার্য। সমাজের দুর্বল মানুষকে সবলের স্বেচ্ছাচারিতা থেকে বাঁচাতে বিচার বিভাগের স্বাধীনতা সবচেয়ে বেশি প্রয়োজন। উদ্দীপকের জনাব আহমদ ও বিচার বিভাগের একজন উচ্চপদস্থ ব্যক্তি। তার বিভাগ স্বাধীনতা, গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই শাসনব্যবস্থার সর্বস্তরে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথা সুশাসন প্রতিষ্ঠা, মৌলিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণে জনাব আহমদ সরকারের বিভাগটি অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব অপরিসীম।

উত্তর

আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের জনাব আহমদ সাহেবের বিভাগ তথা বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।সংবিধান অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার দায়িত্ব হাইকোর্ট বিভাগের ওপর ন্যস্ত। কোনো ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তিনি এ ব্যাপারে হাইকোর্টের আশ্রয় নিতে পারেন। এ ব্যাপারে হাইকোর্ট যদি তা যথাযথ মনে করে তবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী ব্যক্তি বা কর্তৃপক্ষকে সে কাজ থেকে বিরত রাখতে পারে বা করণীয় কাজ করতে আদেশ বা নির্দেশ প্রদান করতে পারে। তাই জনগণ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারসমূহ যেমন- জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার, চলাফেরার অধিকার, সমাবেশের স্বাধীনতা, চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার সম্পত্তির অধিকার অনায়াসে ভোগ করতে পারবে। এছাড়া কারণ ছাড়া কোনো ব্যক্তিকে প্রহরায় আটক রাখা যাবে না। গ্রেফতারকৃত বা প্রহরায় আটক ব্যক্তিকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এর অতিরিক্ত সময় তাকে আটক রাখা যাবে না। একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারি মামলায় সোপর্দ ও দন্ড প্রদান করা যাবে না। ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্যে বিচারকাজের অধিকারী হবেন। এভাবে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত। তাছাড়া দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করে। এক্ষেত্রে কোনোরূপ বর্ণ, শ্রেণি, ধর্ম বা লিঙ্গভেদে কাউকেই বঞ্চিত করা যাবে না। এক্ষেত্রে কাউকে বঞ্চিত করা হলে তিনি আইনের আশ্রয় লাভ করতে পারবেন। সুতরাং এটি স্পষ্ট, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।