রাশেদ যে আদালতে আপিল করেন তার গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের রাশেদ যে আদালতে আপিল করেন তার নাম হলো সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এটি ঢাকা শহরের রমনায় অবস্থিত। সুপ্রিম কোর্ট সচরাচর হাইকোর্ট নামে পরিচিত; কারণ স্বাধীনতার পূর্বে এই ভবনে পূর্ব পাকিস্তানের উচ্চ আদালতের কার্যক্রম পরিচালিত হতো। উদ্দীপকের রাশেদ এ আদালতেই আপিল করেন। নিচে রাশেদের আপিলকৃত আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের গঠন বর্ণনা করা হলো-বাংলাদেশ সংবিধানের ৯৪নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট দুটি বিভাগের সমন্বয়ে গঠিত, যথা: হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ। প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করবেন, সেরূপ সংখ্যক অন্যান্য বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। প্রধান বিচারপতি ও আপিল বিভাগে নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগে এবং অনান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন। সংবিধানের বিধান সাপেক্ষে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকগণ বিচার কার্যক্রম পরিচালনায় ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করবেন, সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হতে পারবে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
রাশেদ যে আদালতে আপিল করেন তার গঠন বর্ণনা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর