উদ্দীপকে উল্লিখিত জনাব 'x [গণিত] এর সাথে বাংলাদেশের শাসন বিভাগের কোন ব্যক্তির মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব 'ক' এর সাথে বাংলাদেশের রাষ্ট্রপতির মিল রয়েছে।বাংলাদেশের রাষ্ট্রপতি পদমর্যাদার দিক হতে এক বিশিষ্ট স্থানের অধিকারী। রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি বাংলাদেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে। তিনি সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তার নামে রাষ্ট্রের সকল নির্বাহী কাজ পরিচালিত হয়। উদ্দীপকের জনাব 'ক' বাংলাদেশের রাষ্ট্রপতিরই নামান্তর মাত্র।উদ্দীপকের জনাব 'ক' রাষ্ট্রের প্রধান। তবে তার ক্ষমতা নাম সর্বস্ব। তিনি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত। তার বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। তিনি বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেন। একই ভাবে জনাব 'ক' এর মতো বাংলাদেশের রাষ্ট্রপতি সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেও শুধু নামমাত্র রাষ্ট্রপ্রধান। তার নামে নির্বাহী কার্য সম্পাদন করা হলেও তিনি মূলত কিছুই করেন না। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাই সকল দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের অধিবেশন আহ্বান ও স্থগিত করেন। প্রতিটি নতুন সংসদের শুরুতে এবং ইংরেজি নববর্ষের শুরুতে তিনি সংসদে ভাষণ দান করেন। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতি অবস্থায় তিনি কোনো কাজ করলে বা না করলে সেজন্য তাকে আদালতে জবাবদিহি করতে হয় না। তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি মামলা করা যাবে না এবং তাঁকে গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত পরোয়ানা জারি করতে পারবে না। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের জনাব 'ক' এর সাথে বাংলাদেশের শাসনতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতিই সামঞ্জস্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব 'x এর সাথে বাংলাদেশের শাসন বিভাগের কোন ব্যক…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর