"আইন প্রণয়নের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটি সার্বভৌম" তুমি কি একমত? যুক্তি দেখাও।
উত্তর: হ্যাঁ, আইন প্রণয়নের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান তথা জাতীয় সংসদ সার্বভৌম প্রতিষ্ঠান- মন্তব্যটির সাথে আমি একমত।বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ তথা জাতীয় সংসদ আইন প্রণয়নের বিধিবদ্ধ প্রতিষ্ঠান। জাতীয় সংসদ সংবিধানের বিধানাবলি সাপেক্ষে বাংলাদেশের সমগ্র অংশ বা অংশবিশেষ সব ধরনের আইন প্রণয়ন করতে পারে। সংসদ আইনের দ্বারা যেকোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান বা উপ-আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারবে। সংসদে কোনো আইন পাস করতে হলে তা বিল আকারে উত্থাপন করতে হয়। সংসদ কর্তৃক গৃহীত বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য তার কাছে পেশ করতে হয়। রাষ্ট্রপতি পনেরো দিনের মধ্যে বিলে সম্মতি দেবেন কিংবা অর্থবিল ব্যতীত অন্য যেকোনো বিল পুনর্বিবেচনার জন্য তার সুপারিশসহ সংসদে ফেরত পাঠাতে পারবেন। তা না করলে উক্ত মেয়াদের শেষে তাতে তিনি সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে। সংসদ কর্তৃক গৃহীত কোনো বিল রাষ্ট্রপতি নাকচ করে দিতে পারেন না। এজন্য আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ একক ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী। আর তাই আমি প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে একমত পোষণ করি.।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
"আইন প্রণয়নের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটি সার্বভৌম" তুমি কি একমত? যু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর