সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদ তথা প্রধানমন্ত্রীর ভূমিকা অসামান্য। প্রধানমন্ত্রী নিজেও একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও সংসদ সদস্য। সংসদ সদস্য হিসেবে সমৃদ্ধ জাতি গঠনে জনগণের আশা-আকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীক তিনি। সমৃদ্ধ জাতি গঠনের জন্য প্রয়োজন সুযোগ্য নেতৃত্ব। আর প্রধানমন্ত্রী তেমনই একজন ব্যক্তি। প্রধানমন্ত্রী শুধু দলীয় নেতা, সংসদের নেতা, মন্ত্রিসভার প্রধানই নন বরং তিনি সমগ্র জাতির নেতা ও পথপ্রদর্শক। প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা, জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক এবং তিনিই এসবের নিশ্চয়তা বিধান করেন। এ পদের সফলতার উপর যেমন জাতির নিরাপত্তা, জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত হয়, তেমনি উক্ত পদের ব্যর্থতাই সামগ্রিক বিচারে জাতীয় ঐক্য-সংহতি ও জনগণের নিরাপত্তাহীনতার জন্য দায়ী থাকে। প্রধানমন্ত্রী সময়োপযোগী বিবৃতি ও বক্তৃতা প্রদান করে দেশকে সমৃদ্ধির পথে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। বিশ্বের অধিকাংশ সফল ও সমৃদ্ধ জাতির ইতিহাসে, আমরা এমন নজিরই খুঁজে পাই। অপরদিকে, বিশ্বের পশ্চাৎপদ ও অনগ্রসর জাতির ইতিহাসে জাতীয় নেতৃত্বের ব্যর্থতা, একগুয়েমি ও উগ্রতাই তাদের অগ্রসরতার পথে মৌলিক অন্তরায় হিসেবে চিহ্নিত। আর এভাবেই সমৃদ্ধ জাতি গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা ও এর গুরুত্ব স্পষ্ট হয়ে উঠে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
সমৃদ্ধ জাতি গঠনে উক্ত পদের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর