উদ্দীপকের 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটির কার্যাবলি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে সাদৃশ্যপূর্ণ অঙ্গটি হলো আইনসভা তথা আইন বিভাগ। আইন বিভাগ গণতন্ত্রের চালিকাশক্তি হিসেবে নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে। আইন বিভাগ জনগণের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। আইনসভা যেকোনো আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। মন্ত্রিসভা তাদের সকল কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। আইন বিভাগ প্রধান বিচারপতিকে অপসারণ করতে পারে। আইনসভা দুই-তৃতীয়াংশ সদস্যদের ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করতে পারে। আইনসভা একটি বিতর্কসভা হিসেব কাজ করে থাকে এবং এর ব্যাপক আলোচনামূলক ক্ষমতা রয়েছে। এছাড়াও আইনসভা জাতীয় অর্থ ভান্ডারের রক্ষক, অভিভাবক ও নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। আইসভা কর্তৃক পাসকৃত আইনের মাধ্যমেই কর ধার্য করা হয় এবং আইনসভাই আবার ব্যয়ের অর্থ অনুমোদন করে থাকে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' রাষ্ট্রের অঙ্গটির সাথে বাংলাদেশের সাদৃশ্যপূর্ণ অঙ্গটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর