শেয়ারFacebookWhatsApp

অর্থ বিল বলতে কী বুঝায়?

উত্তর: জাতীয় সংসদে উত্থাপিত যে বিলে কর ধার্য, ধার্যকৃত করের হার পরিবর্তন, ঋণ গ্রহণ বা ঋণ পরিশোধ, ব্যয়ের মঞ্জুরি প্রভৃতি বিষয়ে আলোচনা হয় তাকে অর্থ বিল বলা হয়। সংসদে উত্থাপিত কোনো বিল অর্থ বিল কি না তা নির্ধারণ করেন সংসদের স্পিকার। এ বিষয়ে তার মতামতই চূড়ান্ত। তবে কোনো অর্থ বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত জাতীয় সংসদে পেশ করা যায় না।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

অর্থ বিল বলতে কী বুঝায়?

Dhaka · 2019

উত্তর

অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।

উত্তর

জাতীয় সংসদে উত্থাপিত যে বিলে কর ধার্য, ধার্যকৃত করের হার পরিবর্তন, ঋণ গ্রহণ বা ঋণ পরিশোধ, ব্যয়ের মঞ্জুরি প্রভৃতি বিষয়ে আলোচনা হয় তাকে অর্থ বিল বলা হয়। সংসদে উত্থাপিত কোনো বিল অর্থ বিল কি না তা নির্ধারণ করেন সংসদের স্পিকার। এ বিষয়ে তার মতামতই চূড়ান্ত। তবে কোনো অর্থ বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত জাতীয় সংসদে পেশ করা যায় না।

উত্তর

উদ্দীপকে 'খ' ছকের ? চিহ্নিত স্থান মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসনের জেলা প্রশাসনকে নির্দেশ করে। মাঠ প্রশাসনের শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেকটি বিভাগকে কয়েকটি জেলায় বিভক্ত করা হয়েছে। জেলার প্রধান প্রশাসক হচ্ছেন ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তাকে ঘিরে জেলার সমগ্র প্রশাসন আবর্তিত হয়। কেন্দ্রীয় প্রশাসনের যাবতীয় নীতি ও সিদ্ধান্ত সরাসরি জেলা প্রশাসকের নিকট প্রেরিত হয় এবং তিনি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন পরিচালনা করেন। নিম্নে জেলা প্রশাসকের দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করা হল: ১. প্রশাসনিক কাজ: জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রশাসন সংক্রান্ত সমস্ত দায়-দায়িত্ব জেলা প্রশাসকের ওপরেই ন্যস্ত। বাংলাদেশ সচিবালয় হতে প্রেরিত সকল প্রশাসনিক সিদ্ধান্ত ও নীতিমালা তিনি তাঁর অধঃস্তন সহকর্মীদের সহযোগিতায় বাস্তবায়ন করে থাকেন। ২. শান্তি-শৃঙ্খলা রক্ষা: জেলার আইন-শৃঙ্খলা ও শান্তি রক্ষার দায়িত্বও জেলা প্রশাসকের। তিনি জেলার জনগণের জান-মালের নিরাপত্তা বিধান করেন। এক্ষেত্রে অতিরিক্ত ডেপুটি কমিশনার (ADC), জেলার ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (SP) তাঁকে সহযোগিতা করে থাকেন। জেলার পুলিশ, আনসার ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তাঁর নিয়ন্ত্রণাধীন।

উত্তর

উদ্দীপকে 'ক' ছকের '?' চিহ্নিত স্থানে সচিবদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 'সচিবদের কাজের দক্ষতা ও নিরপেক্ষতা সুশাসন নিশ্চিত করে'– আমি এ কথার সাথে একমত। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে সচিবালয় প্রশাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র। সচিবালয় গঠিত হয় মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে। আর তাই সচিব হচ্ছেন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। সুতরাং দেশে সুশাসন নিশ্চিতকরণে সচিবদের কাজের দক্ষতা ও নিরপেক্ষতা থাকা আবশ্যক। সচিব মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্ম সুষ্ঠুভাবে পালিত হচ্ছে কিনা তার প্রতি সর্বদা দৃষ্টি রাখেন। তিনি মন্ত্রণালয়ের যাবতীয় কর্মকাণ্ডে শৃঙ্খলা বিধান করে থাকেন। তিনি আবার মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষক। তাই মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে এবং সঠিক প্রয়োজনে ব্যয় হচ্ছে কি-না তা পর্যবেক্ষণের দায়িত্বও সচিবের ওপর বর্তায় তিনি জাতীয় সংসদের হিসাব কমিটিতে মন্ত্রণালয়ের আর্থিক বিবরণী পেশ করে থাকেন। এভাবে একজন সচিব তার মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষক হিসেবে ভূমিকা পালন করেন। এছাড়া দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয় নিজস্ব কর্মকর্তা, সংযুক্ত দপ্তর, অধঃস্তন অফিসসমূহ এবং মাঠ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। এ সমস্ত মৌলিক কাজের বাইরেও সচিবালয় আইন প্রণয়ন, বাজেট প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ, নীতি প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কার্যাবলী পরিচালনা করে থাকে। উপরের আলোচনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় সচিবালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। আর তাই সচিবালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সচিবদের কাজের দক্ষতা ও নিরপেক্ষতা থাকা আবশ্যক। সচিবদের কাজের দক্ষতা ও নিরপেক্ষতা দেশের প্রশাসনিক ব্যবস্থাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে।
HSCCivics 2nd PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।