উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি আমার পঠিত 'সার্ক' নামক আঞ্চলিক সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।'সার্ক' একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর পূর্ণরূপ হলো South Asian Association for Regional Co-operation (SAARC) অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। উদ্দীপকে উল্লিখিত, সম্প্রতি আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রবণতা লক্ষণীয়। এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আন্তঃরাষ্ট্রিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ বহুবিধ সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এ সংস্থার জন্ম হয়। অবশ্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সংস্থাটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক সনদ স্বাক্ষরিত হয়। সার্ক সনদ অনুযায়ী সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-জীবনযাত্রার মানোন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন, আস্থা ও সমঝোতা বৃদ্ধি, যৌথ কার্যক্রম গ্রহণ, পারস্পরিক বন্ধন দৃঢ় করা, আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা, অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা ও সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করা।
অতএব বলা যায় যে, উদ্দীপকে সার্ক সংস্থাকেই নির্দেশ করা হয়েছে।