শেয়ারFacebookWhatsApp

স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?

উত্তর: স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ কর্মকাণ্ডের জন্য নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?

উদ্দীপক

আলাউদ্দিন খান 'ক' রাষ্ট্রের মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা। তিনি ঐ স্তরের মধ্যমণি। তাঁকে কেন্দ্র করে সমস্ত প্রশাসন পরিচালিত হয়। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026

উত্তর

স্থানীয় শাসন হচ্ছে অঞ্চলভিত্তিক শাসনব্যবস্থা, যেটি গঠিত হয় স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে।

উত্তর

স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় না। এর প্রতিনিধিগণ এলাকার জনসাধারণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। এরা নিজ কর্মকাণ্ডের জন্য নিজ নিজ এলাকার জনগণের নিকট দায়ী থাকেন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি।

উত্তর

উদ্দীপকের সাথে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর জেলা প্রশাসকের পদের সাদৃশ্য আছে। বাংলাদেশ সরকারের মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো জেলা প্রশাসন। জেলা প্রশাসনের প্রধান হলেন ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক। তাকে কেন্দ্র করেই জেলা প্রশাসনের সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। তিনি জেলা প্রশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। কেন্দ্রীয় প্রশাসনের সাথে তিনি জনগণের যোগসূত্র স্থাপনের প্রধান মাধ্যম। তার মাধ্যমেই মাঠ পর্যায়ে কেন্দ্রীয় প্রশাসনের নীতি ও কর্মসূচিসমূহ বাস্তবায়িত হয়। জেলা প্রশাসক শুধু একজন প্রশাসকই নন, তিনি জেলার জনগণের প্রকৃত বন্ধুও। জেলার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বও তার ওপর অর্পিত। জেলার সমস্ত আনসার, পুলিশ ও অন্যান্য বেসামরিক বাহিনী তার অধীনে থাকে। এদের মাধ্যমে তিনি জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বও পালন করে থাকেন। উদ্দীপকে বর্ণিত আলাউদ্দিন খানও একজন মাঠ পর্যায়ের কর্মকর্তা। তিনি ঐ স্তরের শাসনব্যবস্থার মধ্যমণি এবং তিনিও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে একথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের আলাউদ্দিন খান চরিত্র বাংলাদেশের মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসকের পদের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত পদ অর্থাৎ জেলা প্রশাসকের সার্বিক দায়িত্ব পালনের ফলে উন্নয়ন ত্বরান্বিত হয়—আমি এ মন্তব্যের সাথে সম্পূর্ণ একমত। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থায় জেলা প্রশাসকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাকে কেন্দ্র করেই জেলার যাবতীয় প্রশাসনিক কার্যাবলি পরিচালিত হয়। প্রশাসন সংক্রান্ত সকল দায়-দায়িত্ব তার ওপরই ন্যস্ত। এছাড়া তিনি জেলার অভ্যন্তরে বিভিন্ন দপ্তর ও প্রশাসনিক সংস্থার কাজ তদারকি করেন। নির্বাহী প্রকৌশলী, সিভিল সার্জন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা কারাগার পরিদর্শকসহ জেলার অন্যান্য সকল নির্বাহী কর্মকর্তাদের কাজের তদারকি করেন জেলা প্রশাসক। তিনি আবার একজন বিচারকও বটে। তিনি প্রথম শ্রেণির বিচারক হিসেবে ফৌজদারী মামলা নিষ্পত্তি করতে পারেন। বিচারের ক্ষেত্রে তিনি দু'বছর কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করতে পারেন। জেলা প্রশাসক কেন্দ্রীয় প্রশাসনের সাথে জনগণের যোগসূত্র স্থাপনের প্রধান মাধ্যম। তার মাধ্যমেই কেন্দ্রীয় প্রশাসনের নীতি ও কর্মসূচিসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়। এছাড়া জেলার অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বও জেলা প্রশাসকের। তিনি জেলার অভ্যন্তরে অবস্থিত সকল সরকারি দপ্তরের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীতে ত্রাণ, সহযোগীতা ও পুনর্বাসন প্রক্রিয়াও জেলা প্রশাসকের মাধ্যমে হয়ে থাকে। উল্লিখিত কার্যাবলি ছাড়াও জেলা প্রশাসক রাজস্ব সংক্রান্ত, শিক্ষা-সংস্কৃতি সংক্রান্ত ও মানবতামূলক কর্মকাণ্ড সম্পাদন করে থাকেন। উপরের আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থায় জেলা প্রশাসক মাঠ প্রশাসনের মধ্যমণি। তার সার্বিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ফলে উন্নয়ন ত্বরান্বিত হয়।
HSCCivics 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।