বাংলাদেশের জাতীয় সংসদের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: ১৯৭২ সালের সংবিধান মোতাবেক ৬৫ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদ নামে এককক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত হয়। ৩০০ জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে একক নির্বাচনি এলাকা হতে নির্বাচিত হন এবং বাকি ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। মহিলা সদস্যগণ সংসদের নির্বাচিত সদস্যদের ভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে নির্বাচিত হন। তবে মহিলারা অন্যান্য নির্বাচনি এলাকা থেকেও সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর। জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন । তারা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন। আসনসংখ্যার দিক দিয়ে নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের জাতীয় সংসদের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর