জলবায়ু পরিবর্তনের দুটি কারণ লিখ।
উত্তর: কোনো স্থানের বা অঞ্চলের ৩০-৪০ বছরের জলবায়ুর উপাদান যেমন— তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আদ্রতা ও শুষ্কতার উল্লেখযোগ্য পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করা হলো: ১. শিল্পকারখানার বর্জ্য ও কালো ধোঁয়া: শিল্পকারখানা থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, এবং নাইট্রাস অক্সাইড বায়ু দূষণ করছে। এর ফলে বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে গেছে এবং হিমাঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ২. বনভূমি উজাড়করণ: শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে মানুষ একের পর এক বনভূমি উজাড় করে শিল্পকারখানা গড়ে তুলছে। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে কাঠের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ার ফলে দিন দিন বনভূমির পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জলবায়ু পরিবর্তনের দুটি কারণ লিখ।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর