শেয়ারFacebookWhatsApp

পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি কী?

উত্তর: পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি মেয়র।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি কী?

উদ্দীপক

উদ্দীপকের ছকটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

উত্তর

পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি মেয়র।

উত্তর

প্রশাসনিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের পুরুত্ব বেশ তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় পর্যায়ে স্ব-শাসন ও সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক পর্যায়ে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে 'জেলা প্রশাসন' নির্দেশিত হয়। কেননা ছকে বাংলাদেশের স্থানীয় শাসনের মাঠ প্রশাসন প্রদর্শিত হয়েছে, আর সেখানে দ্বিতীয় স্তরটি হল্যে জেলা প্রশাসন। বাংলাদেশের তিন স্তরবিশিষ্ট মাঠ প্রশাসনে বিভাগীয় প্রশাসনের নিচে এবং উপজেলা প্রশাসনের একধাপ উপরের স্তরটি হলো জেলা প্রশাসন। জেলা প্রশাসনের প্রধান হলেন ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক (সংক্ষেপে DC)। ডিসির ক্ষমতা জেলা প্রশাসনে সবার শীর্ষে। তার একক ক্ষমতার জন্য তাকে জেলা প্রশাসনের চাবিকাঠি বলা হয়। তাকে কেন্দ্র করেই জেলা প্রশাসন পরিচালিত, আবর্তিত ও তার হাতেই নিয়ন্ত্রিত হয়। জেলা প্রশাসনের মধ্যমণি হওয়ায় জেলা প্রশাসন সংক্রান্ত সমস্ত দায় তার ওপর ন্যস্ত। নিজ ক্ষমতাবলে তিনি সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা করে থাকেন। জেলার পুলিশ, আনসার ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তার নিয়ন্ত্রণাধীন। তিনি প্রথম শ্রেণির বিচারক হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা সংরক্ষণ করে থাকেন। এছাড়াও জেলার মুখপাত্র হিসেবে তথ্য, সংবাদ, আগ্নেয়াস্ত্র, রাসায়নিক দ্রব্য, মদ প্রভৃতি আইনানুগভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।

উত্তর

ছকে উল্লিখিত '?' চিহ্নিত প্রশাসন তথা জেলা প্রশাসনের ভূমিকা ও কার্যাবলি বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসনের সকল কার্যাবলি এর প্রধান প্রশাসক তথা ডেপুটি কমিশনারের নামে পরিচালিত হয়। অর্থাৎ, ডেপুটি কমিশনারের যাবতীয় কার্যাবলির মধ্যেই জেলা প্রশাসনের ভূমিকা নিহিত রয়েছে।জেলা প্রশাসন সরকারের বিভাগীয় প্রশাসন ও তৃণমূল পর্যায়ে উপজেলা প্রশাসনের মধ্যে সেতুবন্ধন রচনা করে থাকে। এক্ষেত্রে ডেপুটি কমিশনার সরকার ও জনগণের মধ্যে মিলন সেতু হিসেবে কাজ করে থাকেন। জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তার প্রশাসনিক কাজ সম্পাদন করে থাকে। ডেপুটি কমিশনার জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। বাংলাদেশ সচিবালয় থেকে প্রেরিত সকল প্রশাসনিক সিদ্ধান্ত অধস্তন সহকর্মীদের সাথে নিয়ে ডেপুটি কমিশনার বাস্তবায়ন করে থাকেন। জেলা প্রশাসন এর অধস্তন প্রশাসন ও তার কার্যাবলি তদারক ও নিয়ন্ত্রণ করে থাকে। জেলা প্রশাসন জেলার অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে থাকে। আবার জেলা প্রশাসনে জেলা কালেক্টর হিসেবে তিনি নিয়োজিত থেকে গুরুত্বপূর্ণ রাজস্ব সংক্রান্ত কার্যাবলি পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। জেলা প্রশাসক জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা, নিয়ন্ত্রণ ও তদারকি করে। এক্ষেত্রে কৃষি, শিল্প, চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ প্রভৃতি কাজ তদসংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে সুষ্ঠুভাবে কাজ সম্পাদন জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজ। সার্বিকভাবে, জেলার অভ্যন্তরীণ ও প্রশাসনের বিভিন্ন স্তরে পরিচালনামূলক, তত্ত্বাবধানমূলক ও সমন্বয় সাধনমূলক কার্যাবলিতে জেলা প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।