উদ্দীপকে উল্লিখিত জনাব 'X [গণিত] -এর দেশের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ সংবিধানের মূলনীতিসমূহের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব 'X [গণিত] -এর দেশের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ সংবিধানের তথা বাংলাদেশের সংবিধানের মূলনীতিসমূহের তাৎপর্য অপরিসীম।বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে বিবেচিত। এসব নীতির মাধ্যমে রাষ্ট্রের লক্ষ্য, দিকনির্দেশনা ও জনকল্যাণ নিশ্চিত করার ধারা নির্ধারিত হয়।উদ্দীপকে জনাব 'X!-এর দেশ স্বাধীনতার পর যে দলিল প্রণয়ন করেছে, তা বাংলাদেশের সংবিধানের মতোই মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবলিত এবং সাংবিধানিকভাবে সুরক্ষিত।বাংলাদেশ সংবিধানের ৮(২) অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহকে রাষ্ট্রের কর্মকান্ডের মূলমন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব নীতিকে আইন প্রণয়ন, সংবিধান ব্যাখ্যা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্দেশক হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। যদিও এগুলো মৌলিক অধিকারের মতো বলবৎযোগ্য নয়, তবুও এগুলোর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। উদাহরণস্বরূপ, সংবিধানের ৪৭অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র যদি কোনো মূলনীতি কার্যকর করার উদ্দেশ্যে সম্পত্তি রাষ্ট্রায়ত্ত করে, তবে তা মৌলিক অধিকারের পরিপন্থি হলেও অবৈধ গণ্য হবে না। এটি দেখায় যে, মূলনীতিসমূহের আইনগত মর্যাদা এবং কার্যকারিতা কতটা গভীর। এই নীতিগুলোর মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্রের আদর্শিক রূপরেখা বাস্তবায়ন সম্ভব হয়।সুতরাং বলা যায়, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ দেশের আদর্শিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেগুলো জনগণ ও সরকারের জন্য পথনির্দেশক হিসেবে কাজ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব 'X -এর দেশের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর