উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান একটি উত্তম সংবিধান- মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান তথা বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান একটি উত্তম সংবিধান- মন্তব্যটি যথার্থ।একটি উত্তম সংবিধান জনগণের ইচ্ছা, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং রাষ্ট্র পরিচালনার জন্য একটি সুসংগঠিত কাঠামো দেয়। স্বাধীনতার পরপরই গণপরিষদের মাধ্যমে প্রণীত বাংলাদেশের সংবিধান এমনই এক দলিল, যা গণতন্ত্র, মৌলিক অধিকার ও শাসনের ভিত্তি নির্ধারণে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।উদ্দীপকে উল্লেখিত 'z [গণিত] রাষ্ট্রের সংবিধান একটি লিখিত, "দুষ্পরিবর্তনীয় এবং মৌলিক অধিকারের নিশ্চয়তাপ্রদানকারী দলিল-যা বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের সঙ্গে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ। সদ্য স্বাধীনপ্রাপ্ত বাংলাদেশের প্রেক্ষাপটে প্রণীত এই সংবিধান ছিল দ্রুততম সময়ের মধ্যে গৃহীত, সুসংগঠিত ও গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক। এটি জনগণের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে, গণতন্ত্র ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করেছে। সংবিধানে মৌলিক অধিকারসমূহ যেমন-জীবনধারণ, বাক-স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদির উল্লেখ রয়েছে, যা নাগরিকদের অধিকার রক্ষায় সহায়ক। একইসাথে এটি দুষ্পরিবর্তনীয় বিধান সংযোজন করে আইনপ্রণয়নে স্থিতিশীলতা এনেছে। বিচার বিভাগের স্বাধীনতা ও সংসদীয় সরকার পদ্ধতি সংবিধানের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করেছে। উদ্দীপকে যেমন বলা হয়েছে, জনগণের অধিকার ও রাষ্ট্রীয় নীতিমালার নির্ধারণে -সংবিধানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি ১৯৭২ সালের সংবিধান বাংলাদেশের জাতীয় পরিচয় ও গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। সবদিক থেকে বিচার করলে এটি একটি আদর্শ ও উত্তম সংবিধান হিসেবে গণ্য হওয়া যৌক্তিক।সবশেষে বলা যায়, ১৯৭২ সালের সংবিধান শুধু একটি আইনগত দলিল নয়, বরং একটি জাতির স্বপ্ন, আদর্শ ও ভবিষ্যতের দিকনির্দেশনা। সুতরাং এটি নিঃসন্দেহে একটি উত্তম সংবিধান।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান একটি উত্তম সং…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর