উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের দলিলে সংযোজিত উল্লেখযোগ্য সংশোধনীসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের দলিলের তথা বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের কথা বলা হয়েছে যেখানে ইতোমধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংশোধনী আনা হয়েছে।সংবিধান সংশোধন একটি রাষ্ট্রের শাসনব্যবস্থার গতিশীলতা ও সময়োপযোগিতা নিশ্চিত করে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, সামাজিক চাহিদা এবং জাতির আকাঙ্ক্ষার প্রতিফলনে সংবিধানে সংশোধনী আনা হয়। বাংলাদেশের সংবিধানে কিছু সংশোধনী রয়েছে, যা দেশের শাসনতান্ত্রিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনী সর্বাধিক বিতর্কিত ও গুরুত্বপূর্ণ। এটি সংসদীয় সরকারব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসনব্যবস্থা চালু করে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী ছিল। ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত হয়। এটি গণতন্ত্র পুনরুদ্ধারে মাইলফলক হিসেবে বিবেচিত। ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়, যা নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। তবে ২০১১ সালের পঞ্চদশ সংশোধনী এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে এবং সংবিধানের মূল চারটি রাষ্ট্রীয় নীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করে। এই সংশোধনীগুলো বাংলাদেশের শাসনতান্ত্রিক ধারা, গণতন্ত্র ও নীতিগত অগ্রগতি নির্ধারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।আলোচনার শেষে বলা যায়, বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে। তবে উল্লিখিত সংশোধনীগুলো রাজনৈতিক কাঠামো ও শাসনব্যবস্থার মৌলিক রূপ নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং জাতির গণতান্ত্রিক অভিযাত্রায় গভীর ছাপ ফেলেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের দলিলে সংযোজিত উল্লেখযোগ্য সংশোধনীসমূহ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর