উদ্দীপকের সংবিধানের সংশোধনী প্রমাণ করে যে, সংবিধান সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন এর ক্ষেত্রে আইনসভার ক্ষমতাই চূড়ান্ত-ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সংবিধানের সংশোধনী প্রমাণ করে যে, সংবিধান সংশোধন, পরিবর্তন ও পরিমার্জনের ক্ষেত্রে আইনসভার ক্ষমতাই চূড়ান্ত- কথাটি যৌক্তিক। বাংলাদেশের সংবিধান পরিবর্তন ও পরিমার্জনের ক্ষমতা শুধু জাতীয় সংসদের। বাংলাদেশের সংবিধান সংশোধনের ক্ষমতা জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ক্ষমতা। রাষ্ট্রীয় প্রয়োজনে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ সংবিধানে বেশ কিছু পরিবর্তন, সংশোধন এবং বিয়োজন করা হয়েছে। ১৯৭২ সালের সংবিধানের দশম ভাগের ১৪২নং অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সংসদের আইন দ্বারা সংবিধানের যেকোনো বিধান সংশোধন বা রহিত করা যাবে। তবে এ ক্ষেত্রে সংবিধান সংশোধনের বিল সংসদের মোট সদস্যের অন্তত দুই-তৃতীয়াংশের ভোটে গৃহীত হতে হবে। এভাবে কোনো বিল গৃহীত হলে তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পেশ করা হবে । তিনি ৭ দিনের মধ্যে বিলটিতে সম্মতি দান করবেন। তিনি তা করতে অসমর্থ হলে উক্ত সময় অতিবাহিত হওয়ার পর তিনি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য করা হবে এবং বিলটি বিধিবদ্ধ ও কার্যকর হবে। উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীটি বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল কিছু পর্যবেক্ষণ করে বাতিল ঘোষণা করে। ফলে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রস্তাবে সংবিধান সংশোধনে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী ১৫ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি গঠন করা হয়। ২০১১ সালের ৮ জুন বিশেষ কমিটি ৫১টি সুপারিশ সংবলিত তাদের প্রতিবেদন সংসদে উত্থাপন করেন। স্পিকার ওইদিনই ওই প্রতিবেদন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করলে তা সংবিধান (পঞ্চদশ সংশোধনী) সংশোধন-২০১১ প্রস্তাব আকারে অনুমোদিত হয়। ২৫ জুন আইনমন্ত্রী তা বিল আকারে সংসদে উত্থাপন করলে সংসদীয় কমিটি মাত্র ৩ দিনের মধ্যে বিলটি যাচাই-বাছাই করে ৪টি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ সংসদে রিপোর্ট পেশ করে। ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী বিল। উপরের আলোচনার পরিশেষে বলা যায়, বাংলাদেশের সংবিধান একমাত্র জাতীয় সংসদই সংশোধন বা রহিত করতে পারে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সংবিধানের সংশোধনী প্রমাণ করে যে, সংবিধান সংশোধন, পরিবর্তন…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর