'ক' দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য কতটুকু? ব্যাখ্যা করো।
উত্তর: 'ক'দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধান আংশিক সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' দেশের নাগরিকগণ তাদের ইচ্ছেমতো ধর্মচর্চা করতে পারেন। তাদের মতামত প্রদান করতে পারেন। এছাড়াও রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা এবং চলাফেরার অধিকার। তবে সেদেশের নাগরিকগণ সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারেন না। এ থেকে বোঝা যায় 'ক' দেশের জনগণের ধর্মচর্চা, মত প্রকাশ, সংবাদপত্র তথা গণমাধ্যমের স্বাধীনতা ও চলাফেরার অধিকার রয়েছে। কিন্তু উক্ত রাষ্ট্রের জনগণ সরকারের কোনো কাজের সমালোচনা করতে পারেন না । বাংলাদেশ সংবিধানে জনগণের সকল প্রকার অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এ অধিকার নিশ্চিত করার জন্য সংবিধানের তৃতীয় ভাগের ২৬ থেকে ৪৭(ক) নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারগুলো সন্নিবেশ করা হয়েছে। যেমন— জীবনধারণের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা ও বাক স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, সম্পত্তি লাভ ও ভোগের অধিকার প্রভৃতি। 'বাংলাদেশের জনগণ সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করতে পারে। তাই, 'ক' দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য আংশিক।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'ক' দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য কতটুকু? ব্যাখ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর