শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রশ্নচিহ্নিত স্থানে (?) বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনী বসবে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের প্রশ্নবোধক (?) চিহ্নে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বসবে। ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। ১৯৭২ সালে প্রণীত সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ৪টি মূলনীতিতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। কিন্তু সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সমাজতন্ত্র-এর পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা- এর পরিবর্তে 'সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' স্থাপন করা নীতি গ্রহণ করা হয়েছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা পুনরায় সংবিধান প্রণয়নকালীন সময়ের মূলনীতিতে ফিরিয়ে নেওয়া হয়। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংসদ ভেঙে যাওয়ার পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান যুক্ত করা হয়েছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশের পরিবর্তে পঞ্চাশ করা হয়। উদ্দীপকের ছকে দেখা যায়, ১৯৭২ সালের মূলনীতি পুনর্বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ, নারীদের জন্য সংসদে ৫০টি সংসদীয় আসন সংরক্ষণ প্রভৃতি বিষয় রয়েছে। এখানে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে ১৯৭২ সালের মূল সংবিধানের বেশির ভাগ ধারা ফিরে আসে এবং সংবিধানে আমূল পরিবর্তন সূচিত হয়। এ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। সংবিধানের ৬৫ নম্বর অনুচ্ছেদের (ক) (৩) দফার সংশোধন করে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশের পরিবর্তে পঞ্চাশ করা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রশ্নবোধক (?) চিহ্নে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী হবে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের প্রশ্নচিহ্নিত স্থানে (?) বাংলাদেশের সংবিধানের কততম সংশোধন…

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার দলিল।

উত্তর

সর্বজনীন ভোটাধিকার বলতে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোটদানের অধিকারকে বোঝায়। ভোটদানের অধিকার নাগরিকদের রাজনৈতিক অধিকার। রাষ্ট্রের সংবিধান এবং সরকারি বিধিবিধানের মাধ্যমে স্বীকৃত পন্থায় নাগরিকদের প্রার্থী বাছাইয়ের ক্ষমতাকে ভোটাধিকার বলা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটদানের অধিকার সর্বত্র স্বীকৃত এবং সংরক্ষিত।

উত্তর

উদ্দীপকের প্রশ্নবোধক (?) চিহ্নে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বসবে। ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। ১৯৭২ সালে প্রণীত সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ৪টি মূলনীতিতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। কিন্তু সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সমাজতন্ত্র-এর পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা- এর পরিবর্তে 'সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' স্থাপন করা নীতি গ্রহণ করা হয়েছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা পুনরায় সংবিধান প্রণয়নকালীন সময়ের মূলনীতিতে ফিরিয়ে নেওয়া হয়। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংসদ ভেঙে যাওয়ার পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান যুক্ত করা হয়েছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশের পরিবর্তে পঞ্চাশ করা হয়। উদ্দীপকের ছকে দেখা যায়, ১৯৭২ সালের মূলনীতি পুনর্বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ, নারীদের জন্য সংসদে ৫০টি সংসদীয় আসন সংরক্ষণ প্রভৃতি বিষয় রয়েছে। এখানে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে ১৯৭২ সালের মূল সংবিধানের বেশির ভাগ ধারা ফিরে আসে এবং সংবিধানে আমূল পরিবর্তন সূচিত হয়। এ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। সংবিধানের ৬৫ নম্বর অনুচ্ছেদের (ক) (৩) দফার সংশোধন করে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশের পরিবর্তে পঞ্চাশ করা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রশ্নবোধক (?) চিহ্নে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী হবে।

উত্তর

উদ্দীপকের সংবিধানের সংশোধনী প্রমাণ করে যে, সংবিধান সংশোধন, পরিবর্তন ও পরিমার্জনের ক্ষেত্রে আইনসভার ক্ষমতাই চূড়ান্ত- কথাটি যৌক্তিক। বাংলাদেশের সংবিধান পরিবর্তন ও পরিমার্জনের ক্ষমতা শুধু জাতীয় সংসদের। বাংলাদেশের সংবিধান সংশোধনের ক্ষমতা জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ক্ষমতা। রাষ্ট্রীয় প্রয়োজনে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ সংবিধানে বেশ কিছু পরিবর্তন, সংশোধন এবং বিয়োজন করা হয়েছে। ১৯৭২ সালের সংবিধানের দশম ভাগের ১৪২নং অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সংসদের আইন দ্বারা সংবিধানের যেকোনো বিধান সংশোধন বা রহিত করা যাবে। তবে এ ক্ষেত্রে সংবিধান সংশোধনের বিল সংসদের মোট সদস্যের অন্তত দুই-তৃতীয়াংশের ভোটে গৃহীত হতে হবে। এভাবে কোনো বিল গৃহীত হলে তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পেশ করা হবে । তিনি ৭ দিনের মধ্যে বিলটিতে সম্মতি দান করবেন। তিনি তা করতে অসমর্থ হলে উক্ত সময় অতিবাহিত হওয়ার পর তিনি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য করা হবে এবং বিলটি বিধিবদ্ধ ও কার্যকর হবে। উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনীটি বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল কিছু পর্যবেক্ষণ করে বাতিল ঘোষণা করে। ফলে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রস্তাবে সংবিধান সংশোধনে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী ১৫ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি গঠন করা হয়। ২০১১ সালের ৮ জুন বিশেষ কমিটি ৫১টি সুপারিশ সংবলিত তাদের প্রতিবেদন সংসদে উত্থাপন করেন। স্পিকার ওইদিনই ওই প্রতিবেদন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করলে তা সংবিধান (পঞ্চদশ সংশোধনী) সংশোধন-২০১১ প্রস্তাব আকারে অনুমোদিত হয়। ২৫ জুন আইনমন্ত্রী তা বিল আকারে সংসদে উত্থাপন করলে সংসদীয় কমিটি মাত্র ৩ দিনের মধ্যে বিলটি যাচাই-বাছাই করে ৪টি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ সংসদে রিপোর্ট পেশ করে। ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী বিল। উপরের আলোচনার পরিশেষে বলা যায়, বাংলাদেশের সংবিধান একমাত্র জাতীয় সংসদই সংশোধন বা রহিত করতে পারে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।