শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সংবিধানটি উত্তম সংবিধান কেন? যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর: উত্তম সংবিধানের বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে উদ্দীপকে বর্ণিত সংবিধান তথা বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মূল দলিল হিসেবে সংবিধান প্রণয়ন করা হয়েছে। ১৯৭২ সালের এ সংবিধানটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধান হিসেবে স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত। বৈশিষ্ট্যের বিচারে বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান। উত্তম সংবিধানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। উত্তম সংবিধানে রাষ্ট্র পরিচালনাসংশ্লিষ্ট অধিকাংশ বিষয় লিখিত থাকে। এর ভাষা সহজ, সরল ও প্রাঞ্জল হয়। এ সংবিধান সংক্ষিপ্ত প্রকৃতির হয়ে থাকে। অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় বিষয় উত্তম সংবিধানে স্থান পায় না। উত্তম সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ থাকে। এতে জনমতের প্রতিফলন ঘটে। উত্তম সংবিধান সুষম প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ এটি সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মাঝামাঝি অবস্থান করে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ উত্তম সংবিধানে উল্লেখ থাকে। সর্বোপরি উত্তম সংবিধান জনকল্যাণকামী হয়ে থাকে। উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের ন্যায় দীর্ঘ নয় মাস সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তারপর কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দের সমন্বয়ে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। উক্ত কমিটি ব্রিটেন এবং ভারতের সংবিধানের উত্তম বিষয়সমূহের অনুকরণে একটি সংবিধান রচনার উদ্যোগ গ্রহণ করে। এতে জনগণের মৌলিক অধিকারসহ রাষ্ট্রীয় কার্যাবলির সকল বিষয় অন্তর্ভুক্ত হয়। উক্ত সংবিধানে উত্তম বৈশিষ্ট্যসমূহ প্রতিফলিত হয়। সুতরাং উপরে উল্লিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের সংবিধানে উত্তম সংবিধানের প্রায় সব বৈশিষ্ট্যই বিদ্যমান থাকায় এটি উত্তম ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সংবিধানটি উত্তম সংবিধান কেন? যুক্তিসহ বিশ্লেষণ করো।

উদ্দীপক

নয় মাস সংগ্রাম করে 'ক' রাষ্ট্র স্বাধীনতা অর্জন করে। তারপর কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দের সমন্বয়ে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। উক্ত কমিটি ব্রিটেন এবং ভারতের সংবিধানের উত্তম বিষয়সমূহের অনুকরণে একটি সংবিধান রচনার উদ্যোগ গ্রহণ করে। এতে জনগণের মৌলিক অধিকারসহ রাষ্ট্রীয় কার্যাবলির সকল বিষয় অন্তর্ভুক্ত হয়। উক্ত সংবিধানে সংসদীয় ব্যবস্থার উত্তম বৈশিষ্ট্যসমূহ প্রতিফলিত হয়। এ সংবিধান দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধন করা হয়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

বাংলাদেশ সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর হতে কার্যকর হয়।

উত্তর

বাংলাদেশ সংবিধানের অন্যতম মূলনীতি হলো ধর্মনিরপেক্ষতা। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে প্রজাতন্ত্রের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে বিষয়গুলোকে প্রধান নীতি হিসেবে বিবেচনায় রাখা হয় তাই রাষ্ট্রীয় মূলনীতি। ১৯৭২ সালের মূল সংবিধানের ১২নং অনুচ্ছেদে 'ধর্মনিরপেক্ষতা'কে অন্যতম মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ নীতি অনুযায়ী, কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য না দিয়ে সকল ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম পালন, চর্চা ও প্রচার করার অধিকার প্রদান করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দেশটির সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের পুরোপুরি সাদৃশ্য রয়েছে। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থাৎ ১১ এপ্রিল একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি একটি খসড়া সংবিধান তৈরি করে। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপিত হয়। ৪ নভেম্বর সংবিধান বিলটি গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রথম বিজয় দিবস থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। উদ্দীপকে বর্ণিত দেশটির সংবিধানের ক্ষেত্রে বলা হয়েছে, দীর্ঘ নয় মাস সংগ্রাম করে 'ক' রাষ্ট্রটি স্বাধীনতা অর্জন করে। তারপর কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দের সমন্বয়ে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। উক্ত কমিটি ব্রিটেন এবং ভারতের সংবিধানের উত্তম বিষয়সমূহের অনুকরণে একটি সংবিধান রচনার উদ্যোগ গ্রহণ করে। এতে জনগণের মৌলিক অধিকারসমূহ ও রাষ্ট্রীয় কার্যাবলির সকল বিষয় অন্তর্ভুক্ত হয়। উক্ত সংবিধানে সংসদীয় ব্যবস্থার উত্তম বৈশিষ্ট্যসমূহও প্রতিফলিত হয়। এ সংবিধান দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধন করা হয়। উল্লিখিত বিষয়গুলো মূলত ১৯৭২ সালের সংবিধানকেই নির্দেশ করে। কাজেই বলা যায়, উদ্দীপকে বর্ণিত দেশটির সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

উত্তম সংবিধানের বৈশিষ্ট্য বিদ্যমান থাকার কারণে উদ্দীপকে বর্ণিত সংবিধান তথা বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মূল দলিল হিসেবে সংবিধান প্রণয়ন করা হয়েছে। ১৯৭২ সালের এ সংবিধানটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধান হিসেবে স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত। বৈশিষ্ট্যের বিচারে বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান। উত্তম সংবিধানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। উত্তম সংবিধানে রাষ্ট্র পরিচালনাসংশ্লিষ্ট অধিকাংশ বিষয় লিখিত থাকে। এর ভাষা সহজ, সরল ও প্রাঞ্জল হয়। এ সংবিধান সংক্ষিপ্ত প্রকৃতির হয়ে থাকে। অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় বিষয় উত্তম সংবিধানে স্থান পায় না। উত্তম সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ থাকে। এতে জনমতের প্রতিফলন ঘটে। উত্তম সংবিধান সুষম প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ এটি সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মাঝামাঝি অবস্থান করে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ উত্তম সংবিধানে উল্লেখ থাকে। সর্বোপরি উত্তম সংবিধান জনকল্যাণকামী হয়ে থাকে। উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের ন্যায় দীর্ঘ নয় মাস সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তারপর কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দের সমন্বয়ে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। উক্ত কমিটি ব্রিটেন এবং ভারতের সংবিধানের উত্তম বিষয়সমূহের অনুকরণে একটি সংবিধান রচনার উদ্যোগ গ্রহণ করে। এতে জনগণের মৌলিক অধিকারসহ রাষ্ট্রীয় কার্যাবলির সকল বিষয় অন্তর্ভুক্ত হয়। উক্ত সংবিধানে উত্তম বৈশিষ্ট্যসমূহ প্রতিফলিত হয়। সুতরাং উপরে উল্লিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের সংবিধানে উত্তম সংবিধানের প্রায় সব বৈশিষ্ট্যই বিদ্যমান থাকায় এটি উত্তম ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।