উদ্দীপকে উল্লেখিত সময়ের রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসনামলে বাংলাদেশে সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সময়ে তথা রাষ্ট্রপতি শাসিত শাসনামলে বাংলাদেশ সংবিধানের মূলনীতিতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছিল। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের পর বাংলাদেশের সংবিধানের যেসকল পরিবর্তন আনা হয় তন্মধ্যে পঞ্চম সংশোধনী বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মাধ্যমে সংবিধানের মূলনীতিতে আমূল পরিবর্তন আনা হয় । ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি ঘোষণা করা হয়েছিল । এ সম্পর্কে সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, যে সব মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল সেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা । এ সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হবে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের ৪টি মূলনীতির মধ্যে গণতন্ত্র ছাড়া বাকি তিনটিতেই পরিবর্তন আনা হয়েছিল। পঞ্চম সংশোধনীতে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা আনা হয়। ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনা হয়। সমাজতন্ত্রকে অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার হিসেবে রাষ্ট্রীয় মূলনীতি করা হয়। এছাড়া সংবিধানের প্রস্তাবনায় 'মুক্তি সংগ্রাম' এর পরিবর্তে 'স্বাধীনতা যুদ্ধ' শব্দগুচ্ছ সন্নিবেশিত হয়। এছাড়া সংবিধানের প্রস্তাবনার আগে 'বিসমিল্লাহির রহমানির রহিম' যুক্ত করা হয়। একইভাবে রাষ্ট্রপতি শাসিত শাসনামলে ষষ্ঠ থেকে একাদশ সংশোধনী পর্যন্ত গৃহীত হয়। যাতে সংবিধানের বিভিন্নাংশে পরিবর্তন আনা হয়েছিল। আলোচনা শেষে বলা যায়, রাষ্ট্রপতি শাসিত শাসনামলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে উল্লেখিত পরিবর্তনের পাশাপাশি আরও কিছু ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সময়ের রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসনামলে বাংলাদেশ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর