উদ্দীপকে 'P” দেশের সংবিধানের সাথে তোমার পঠিত কোন দেশের সংবিধানের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] দেশের সংবিধানের সাথে আমার পঠিত বাংলাদেশের সংবিধানের মিল রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে 'P [গণিত] দেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। সংবিধানটির প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তনীয়। এ সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ রয়েছে এবং এককেন্দ্রিক ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের কথা বলা হয়েছে। এ তথ্যগুলো বাংলাদেশ সংবিধানকে ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার, সংসদীয় গণতন্ত্র, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রভৃতি বিষয় সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। এই দলিল লিখিত বা অলিখিত হতে পারে। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। বঙ্গবন্ধু সরকারের নেতৃত্বে মাত্র ৯ মাসে সদিচ্ছা, আন্তরিকতা আর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সৎ থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান প্রণীত হয়। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ এই সংবিধান লাভ করে। এতে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের দ্বিতীয় ভাগের ৮ নং অনুচ্ছেদে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সংবিধান জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে। সংবিধানের তৃতীয় ভাগের ২৭ থেকে ৪৪ নং অনুচ্ছেদ পর্যন্ত মোট ১৮টি মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'P” দেশের সংবিধানের সাথে তোমার পঠিত কোন দেশের সংবিধানের মি…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর