“বাংলাদেশের সংবিধান কোন অর্থে 'খ' দেশের সংবিধান থেকে অধিক গণতান্ত্রিক"? বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের সংবিধানের সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার ও প্রচার মাধ্যমের স্বাধীনতা বিদ্যমান থাকার কারণে বাংলাদেশের সংবিধান 'খ' দেশের সংবিধান থেকে অধিক গণতান্ত্রিক। বর্তমান বিশ্বের সবচেয়ে কল্যাণধর্মী হিসেবে স্বীকৃত ও জনপ্রিয় শাসনব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র জনগণের অংশগ্রহণ ও সম্মতির মাধ্যমে পরিচালিত একটি জনপ্রিয় শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় কার্যত জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রে নাগরিকের ধর্মচর্চা, চলাফেরা ও বাকস্বাধীনতার অধিকারসহ সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার থাকে। গণতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য প্রচার মাধ্যমের স্বাধীনতা। প্রচার মাধ্যমের স্বাধীনতা সুষ্ঠু জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রচার মাধ্যম স্বাধীন থাকলে এটি সরকারের অবস্থান ও কর্মকাণ্ড প্রচারের পাশাপাশি নির্বিঘ্নে বিরোধী দল তথা জনগণের মতামত বা প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকগণ এসব অধিকার ভোগ করে থাকে। উদ্দীপকে উল্লেখিত 'খ' রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায়, 'খ' দেশের নাগরিকগণ ইচ্ছামতো ধর্মচর্চা করতে পারে। এছাড়াও সেদেশের সংবিধানে জনগণের চলাফেরার অধিকার ও বাকস্বাধীনতার অধিকার সন্নিবেশিত হলেও সে দেশের নাগরিকগণ সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারে না। অর্থাৎ 'খ' দেশের নাগরিকগণ সরকারের গঠনমূলক সমালোচনা ও প্রচার মাধ্যমের স্বাধীনতা থেকে বঞ্চিত। উপরের আলোচনার ভিত্তিতে তাই বলা যায়, বাংলাদেশের সংবিধানে সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার ও প্রচার মাধ্যমের স্বাধীনতা বিদ্যমান রয়েছে, যা 'খ' রাষ্ট্রে অনুপস্থিত। এ কারণে বাংলাদেশের সংবিধান 'খ' রাষ্ট্রের সংবিধান থেকে অধিক গণতান্ত্রিক।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
“বাংলাদেশের সংবিধান কোন অর্থে 'খ' দেশের সংবিধান থেকে অধিক গণতান্ত্র…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর