উদ্দীপকে সংশোধনী বিলে পাশ হওয়া যে রাজনৈতিক দলের অস্তিত্বের কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সংশোধনী বিলে পাশ হওয়া রাজনৈতিক দলটি হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ' বা বাকশাল। সংবিধানের চতুর্থ সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ও একদলীয় রাজনীতির প্রবর্তন, যেটা বাকশালের মাধ্যমে বাস্তবায়ন করার পরিকল্পনা হয়। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদে চতুর্থ সংশোধনী প্রস্তাবটি পাস হয়। আইন অনুযায়ী বাংলাদেশে একটি মাত্র 'জাতীয় দল' গঠনের ব্যবস্থা গৃহীত হয়। এ দলটি গঠিত হওয়ার সাথে সাথে অন্য দলগুলো বাতিল হয়ে যাবে বলে ঘোষণা করা হয়। সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৭০নং অনুচ্ছেদে পরিবর্তন এনে সংসদ সদস্যদের উপর দলীয় নিয়ন্ত্রণ আরো দৃঢ় করা হয়। উদ্দীপকের রিয়াদের বাবা রিয়াদকে বলেন, তুর্কমেনিস্তান একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকার প্রধান। দেশটিতে এক দলীয় শাসন বর্তমান। শাসনকারী দলটির নাম ডেমোক্রেটিক পার্টি অফ তুর্কমেনিস্তান। এ বক্তব্য শুনে রিয়াদ বলে বাবা বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে এদেশের রাজনৈতিক ব্যবস্থাও অনেকটা এরূপ ছিল রিয়াদ আরও বলে সংবিধান সংশোধনের মাধ্যমে এদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। অর্থাৎ সে উপরে আলোচিত সংবিধানের চতুর্থ সংশোধনীর কথা বলেছে। কেননা এর মাধ্যমেই বাংলাদেশে 'বাকশাল' গঠিত হয়েছিল। তাই বলা যায়, সংশোধনী বিলে পাশ রাজনৈতিক দল বলতে বাকশালকেই বোঝানো হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সংশোধনী বিলে পাশ হওয়া যে রাজনৈতিক দলের অস্তিত্বের কথা বলা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর