বর্ণিত বিষয়গুলোর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশের জন্য উদ্দীপকে বর্ণিত বিষয়গুলো অর্থাৎ মৌলিক অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানে মৌলিক অধিকারসমূহের অন্তর্ভুক্তির গুরুত্ব অপরিসীম। এর ফলে নাগরিকদের জীবনের সকল প্রকার অনিশ্চয়তা হ্রাস পায় এবং সরকারের স্বৈরাচারী মানসিকতা রোধ করা সম্ভব হয়। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে জনগণ আইনের আশ্রয় লাভ করতে পারে। আবার এর ফলে নাগরিকগণও রাষ্ট্রের প্রতি নিজেদের কর্তব্য ও দায়িত্ব পালনে উৎসাহ বোধ করে। মানুষ হিসেবে বেঁচে থাকা এবং সুস্থ, সুন্দর জীবন পরিচালনার জন্য মৌলিক অধিকার প্রয়োজন। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই উদ্দীপকে বর্ণিত জনগণের মৌলিক অধিকারসমূহ তাদের শাসনতন্ত্রে সন্নিবেশিত থাকে। মূলত গণতান্ত্রিক সমাজের ভিত্তিমূল হলো মৌলিক অধিকার। তাই বাংলাদেশ সংবিধানের ১৫নং অনুচ্ছেদে মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। যেমন- জীবনধারণের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা ও বাক-স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, সম্পত্তি লাভ ও ভোগের অধিকার প্রভৃতি। স্বাভাবিক জীবনযাপন ও ব্যক্তিত্বের বিকাশের জন্য মৌলিক অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যায়, জীবনধারণ এবং স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার না থাকলে স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। আবার শিক্ষার অধিকার না থাকলে নাগরিকদের মেধা এবং ব্যক্তিত্বের বিকাশ সম্ভব না। চিকিৎসার অধিকার না থাকলে সুষ্ঠু শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে। তাই মৌলিক অধিকার নাগরিক জীবনের জন্য অতীব জরুরি একটি বিষয় । উপরের আলোচনার আলোকে বলা যায়, নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশের জন্য মৌলিক অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
বর্ণিত বিষয়গুলোর গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর