উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে আমার পঠিত কোন দেশের সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সংবিধানের সাথে আমার পঠিত বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য আছে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধি-বিধানের সমষ্টি। একটি রাষ্ট্রের সংবিধানে শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার ও কর্তব্য এবং উভয়ের সম্পর্কের প্রকৃতি সুষ্পষ্টরূপে লেখা থাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেন। স্বাধীনতা লাভের পর অত্যন্ত স্বল্প সময়ে (দশ মাস) ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর একটি সংবিধান বাংলাদেশ সরকার প্রণয়ন করে। এ সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের ৮ হতে ২৫ নম্বর ধারার মধ্যে এর মূলনীতিগুলো উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে সংবিধানের প্রস্তাবনায় বলা হয়, "যেসব মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও প্রানোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল যেমন - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সেসব আদর্শ এ সংবিধানের মূলনীতি হবে। উদ্দীপকেও তেমনি লক্ষ্যনীয় যে, একটি রক্তাক্ত সংগ্রামের পর 'ক' রাষ্ট্রের স্বাধীনতা লাভ করার এক বছরের মধ্যে সংবিধান প্রণয়ন করতে সার্থক হয় এবং সংবিধানটি সেরা সংবিধান হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত হয় যা বাংলাদেশের সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ বলে আমি মনে করি। সুতরাং, নিশ্চিত ভাবে বলা যায়, উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে আমার পঠিত কোন দেশের সংবিধানের সাদৃশ্…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর