আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত পদের ভূমিকা অর্থাৎ এটর্নি জেনারেল এর ভূমিকা অপরিহার্য। এটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বাংলাদেশের সকল আদালতে তার মামলা পরিচালনার অধিকার রয়েছে। তিনি পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সকল বারের নেতা। তিনি সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন। এটর্নি জেনারেল জ্ঞান, দক্ষতা, সতর্কতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালন করেন। এটর্নি জেনারেলের এরূপ দায়িত্ব পালনের ওপর আইনের শাসন প্রতিষ্ঠা নির্ভর করে। পক্ষান্তরে, এটর্নি জেনারেল যদি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন না করেন তবে আইনের শাসন ব্যাহত হয়। এটর্নি জেনারেল পদাধিকারবলে যেহেতু সকল বার ও বার কাউন্সিলের ওপর প্রভাব বিস্তার করতে পারেন সেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি প্রভাব বিস্তার করতে পারেন। তাছাড়া যেহেতু এটর্নি জেনারেলের কর্মকাণ্ডের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে সেহেতু স্বাভাবিকভাবে এটর্নি জেনারেল ন্যায় সঙ্গত সিদ্ধান্ত গ্রহণে ব্রতী হন। সুতরাং বলা যায়, এটর্নি জেনারেল আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমি…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর