উদ্দীপকে উল্লেখিত মূলনীতির সাথে তোমার দেশের যে মূলনীতির সাদৃশ্য রয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মূলনীতির সাথে আমার দেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সাদৃশ্য রয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতির গুরুত্ব অপরিসীম। ১৯৭২ সালের রচিত বাংলাদেশ সংবিধানে চারটি মূলনীতি সংযোজিত হয়। এ চারটি মূলনীতি হলো - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এসব মূলনীতিসমূহের সন্নিবেশ বাংলাদেশের সংবিধানকে উত্তম সংবিধানে মর্যাদা প্রদান করে। বাংলাদেশের সংবিধান কার্যত সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করার প্রয়াসে রচিত হয়েছে। সংবিধানে মানবাধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার ও পৃথক জাতিসত্তার স্বীকৃতি যেমন নিশ্চয়তা দেয়া হয়েছে তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে ও রাষ্ট্রের স্বরূপ চিহ্নিত আছে। এসব বিষয়ের মূল বক্তব্য কার্যত চারটি মূলনীতিতে অন্তর্নিহিত আছে। যেমন - পৃথিবীর অন্যান্য জাতি থেকে বাঙালি জাতিসত্তা সম্পূর্ণ পৃথক। এদেশের অভ্যন্তরে সকল উপজাতি সমূহের স্বীকৃতি প্রভৃতির সারাংশ হচ্ছে জাতীয়তাবাদ। শোষণমুক্ত অর্থব্যবস্থার প্রতিনিধিত্বশীল অংশ সমাজতন্ত্র। একইভাবে গণতন্ত্রের বিভিন্ন পর্যায়ে, নির্বাচন, রাজনৈতিক অধিকার মানবাধিকার প্রভৃতি অনুচ্ছেদের শিরোনাম হিসেবে মূলনীতিতে আছে গণতন্ত্র ও মানবাধিকার। আবার ধর্মীয় ক্ষেত্রে বিশেষ নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা।রাষ্ট্রীয় জীবনের সকল পরিব্যাপ্ত অংশের প্রতিনিধিত্বমূলক অংশ সংবিধানের মূলনীতিতে গভীরভাবে সুপ্ত রয়েছে। এসব মূলনীতির আলোকে রাষ্ট্র সঠিক ও সুন্দরভাবে পরিচালিত হয়। সুতরাং উপরিয়ক্ত আলোচনার পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত মূলনীতির সাথে বাংলাদেশের সংবিধানের মূলনীতি সাদৃশ্য রয়েছে। রাষ্ট্র পরিচালনা সহ রাষ্ট্রের সার্বিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মূলনীতির সাথে তোমার দেশের যে মূলনীতির সাদৃশ্য রয়…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর