উদ্দীপকের গইয়াতলা গ্রামের যুবকরা স্বার্থ রক্ষার জন্য যে বিধানবলি তৈরি করেছে তার সাথে তোমার দেশের নাগরিকের স্বার্থ রক্ষার কোন বিধানবলির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গইয়াতলা গ্রামের যুবকরা স্বার্থ রক্ষার জন্য যে বিধানগুলি তৈরি করেছে তার সাথে আমার দেশের নাগরিকের স্বার্থ রক্ষার মৌলিক অধিকার সংবলিত বিধানবলির মিল রয়েছে। বাংলাদেশের সংবিধানে জনগণের স্বার্থ রক্ষা ও ব্যক্তিত্ব বিকাশের পূর্ণতা প্রদানের লক্ষ্যে কিছু মৌলিক অধিকারের বিধান করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে অর্থাৎ ২৬ নং অনুচ্ছেদ থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত এসব মৌলিক অধিকার সন্নিবেশিত হয়েছে। এসব মৌলিক অধিকারের মধ্যে রয়েছে আইনের দৃষ্টিতে সমতা, সরকারি চাকরি লাভের সুযোগের ক্ষমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার, চলাফের আর স্বাধীনতা, সমাবেশ - সংগঠনের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা প্রভৃতি। আর অধিকার সমূহ নাগরিকের স্বার্থ রক্ষা করে। উদ্দীপকে দেখা যায়, গইয়াতলা গ্রামের যুবকরা একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে এবং তা পরিচালনার জন্য নীতিমালা তৈরি করে। এসব নীতিমালার মধ্যে এমন কিছু বিধানবলি রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের সদস্যদের স্বার্থরক্ষিত হয়। এসব বিধানগুলো আবার আদালত দ্বারা বলবৎযোগ্য। উদ্দীপকের এই বিধানগুলোর সাথে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারের মিল রয়েছে। কেননা, মৌলিক অধিকার সমূহ আমার দেশের নাগরিকের স্বার্থ রক্ষার হাতিয়ার। সুতরাং উদ্দীপকের গইয়াতলার গ্রামের যুবকেরা স্বার্থ রক্ষায় যে বিধানবলি তৈরি করেছে তার সাথে আমার দেশের সংবিধানের মৌলিক অধিকার মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের গইয়াতলা গ্রামের যুবকরা স্বার্থ রক্ষার জন্য যে বিধানবলি ত…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর