উক্ত সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্য ছাড়া আর কী কী বৈশিষ্ট্য আছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়া ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধানে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। উদ্দীপকে উল্লিখিত সংবিধান বাংলাদেশের সংবিধানকে ধারণ করে। এখানে বাংলাদেশ সংবিধানের লিখিত ও দুষ্পরিবর্তনীয়,রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার এ বৈশিষ্ট্য গুলো ফুটে উঠেছে। এর বাইরেও সংবিধানের আরো বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশ সংবিধানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একটি প্রজাতন্ত্রিকরাষ্ট্র। অর্থাৎ সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতন্ত্র। একজন নাম মাত্র রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান, যার নামে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হবে এবং তিনি সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। বাংলাদেশ সংবিধানে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করা হয়। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ হবে শাসন কার্য পরিচালনার মূল চালিকাশক্তি। সংবিধানের এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয় এবং এই আইনসভার নাম দেওয়া হয় জাতীয় সংসদ। সংবিধানে বাংলাদেশকে একটি এক কেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কেন্দ্রীয় সরকারকে সকল ক্ষমতা প্রদান করা হয়। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিচারবিভাগের নির্বাহী বিভাগ থেকে পৃথক করার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের সংবিধানের প্রাপ্ত বয়স্ক নাগরিকের সার্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়। আলোচনার পরিশেষে তাই বলা যায়, উল্লেখিত বৈশিষ্ট্য গুলো উদ্দীপকের বাইরের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। এগুলো সমন্বয়ে বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধানের রূপ ধারণ করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্য ছাড়া আর কী কী বৈশিষ্ট্য আছে? বিশ্…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর