'ক' দেশের সংবিধানের অনুরূপ বাংলাদেশের সংবিধানে কী কী মৌলিক অধিকারসমূহ সন্নিবেশিত হয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দেশের সংবিধানের অনুরুপ বাংলাদেশের সংবিধানে ও মানুষের মৌলিক অধিকার সমূহ সন্নিবেশিত হয়েছে। বাংলাদেশের সংবিধানে একটি উল্লেখযোগ্য দিক হলো মৌলিক অধিকারের সন্নিবেশ। সংবিধানের ২৬ অনুচ্ছেদ থেকে ৪৭ অনুচ্ছেদ পর্যন্ত এই অধিকার সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। আইনের দৃষ্টিতে সকলেই সমান। নারী পুরুষে সাম্য, প্রজাতন্ত্রের চাকরি লাভের অধিকার, উপাধি বা ভূষণ এর বিলুপ্তি ইত্যাদি ঘোষণা দেওয়া হয়েছে। ২৭ থেকে ৩০ নং অনুচ্ছেদে। ৩১ও৩২ অনুচ্ছেদে উল্লেখ করা হয় জীবন ও ব্যক্তি স্বতন্ত্র্যের অধিকারের কথা। বিনা কারণে গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কথা বলা হয়েছে ৩৩ নং অনুচ্ছেদে। ৩৪ নং অনুচ্ছেদে জবরদন্তিমূলক শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ৩৫ নং অনুচ্ছেদে অপরাধের দন্ডবিধান ও বিচার পদ্ধতির উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৩৬ থেকে ৪১ অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। যেমন -চলাফেরার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা ইত্যাদি । অনুচ্ছেদে ৪২ এ বলা হয়েছে আইনের দ্বারা আরোপিত বিধি-বিধানের সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, স্থানান্তর বা বিলিব্যবস্থা করার অধিকার থাকবে। সংবিধানের ৪৪ অনুচ্ছেদে প্রদত্ত অধিকার সমূহ বলবৎকরার এবং অধিকার ভঙ্গের প্রতিকারের ব্যবস্থা করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'ক' দেশের সংবিধানের অনুরূপ বাংলাদেশের সংবিধানে কী কী মৌলিক অধিকারসম…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর