উদ্দীপকে কোন দেশের সংবিধানকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানকে নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে '?' চিহ্নিত স্থানকে সংবিধানের গুরুত্বপূর্ণ তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। যথা- লিখিত, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংসদীয় সরকার। এসব বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের মিল রয়েছে। কারণ বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি লিখিত। এ সংবিধানের ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে, যা ১১ টি ভাগে বিভক্ত এবং যাতে ১টিপ্রস্তাবনা ও ৭টি তফসিল রয়েছে। পরিবর্তনের দিক থেকে বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয়। সংবিধানের কোনো ধারা বা অংশবিশেষ পরিবর্তন, পরিবর্তন বা সংশোধন করতে হলে সংসদ সদস্যের মোট দুই- তৃতীয়াংশের ভোট প্রয়োজন হয়। আবার, বাংলাদেশের সংবিধানের সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে শাসন কার্য পরিচালনার ভার অর্পণ করা হয়। এ শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। সুতরাং বলা যায়, উদ্দীপকের '?' চিহ্নিত স্থান দ্বারা বাংলাদেশের সংবিধানকে নির্দেশ করা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন দেশের সংবিধানকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর