উদ্দীপকে বর্ণিত 'ক' দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানে সাদৃশ্য রয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো-১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর মাত্র এক বছরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয় বাংলাদেশ। বিষের অন্যান্য স্বাধীন দেশের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধান লিখিত ও সুস্পষ্ট। এতে ১ টি প্রস্তাবনা, ১১টি ভাগ, ৭ টি তফসিল ও ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো সংসদীয় সরকার ব্যবস্থা। সংবিধানের ৭ নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এ ব্যবস্থায় প্রধান প্রধানমন্ত্রীসহ গোটা মন্ত্রী পরিষদ নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দু। রাষ্ট্রপতির নাম মাত্র বা সংবিধানিক প্রধানের ভূমিকা পালন করে।বাংলাদেশের আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। অন্যান্য দেশের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ করা হয়েছে। সংবিধানের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে -জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক' দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের যথেষ্ট সদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' দেশের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানে সাদৃশ্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর